বসুন্ধরা শুভসংঘ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার পেলেন মুয়াজ্জিন নুর ইসলাম। বুধবার দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে মুয়াজ্জিন নুর ইসলামের বাড়ি গিয়ে তার হাতে ঈদ সামগ্রী তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের উপদেষ্টা আবুল কাসেম, আহ্বায়ক আল আমিন সালমান, সদস্য নিরব মিয়া, আতাবুল মিয়াসহ স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা।
ঈদ সহায়তার মধ্যে ছিল- পাঞ্জাবি,লুঙ্গি, শাড়ি, সেমাই, চিনি, ডাল, লবণ আলু, ছোলা, মুড়ি, চিড়া, সেমাই, খেজুর, গুঁড়া দুধ, নুডলস, সয়াবিন তেল, সাবান, পেঁয়াজ, রসুন।
মুয়াজ্জিন নুর ইসলাম বলেন, ‘আমি দীর্ঘ ১০ বছর ধরে গুচ্ছগ্রাম জামে মসজিদের খেদমতে আছি। মসজিদের পক্ষ থেকে আমি কোনো বেতন ভাতা পাই না। মসজিদের খেদমতের পাশাপাশি প্রতিবেশীদের বাড়িতে ছোটোখাটো কাজ করে সংসার চালাতে গিয়ে কষ্ট হয়। ইদের আগে বসুন্ধরা শুভসংঘ আমাকে সহায়তা করেছে। আমি বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আবুল কাসেম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ যেভাবে মানুষের কল্যাণে কাজ করছে, তা সত্যি প্রশসংনীয়। মুয়াজ্জিন নুর ইসলামের মতো মানুষদের পাশে এভাবে থাকবে এটাই প্রত্যাশা।’
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ‘আমরা চাই হাওরাঞ্চলে প্রান্তিক পাশে বসুন্ধরা শুভসংঘ যেভাবে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও তারা সেভাবে তাঁদের পাশে থাকবে।’
বিডি-প্রতিদিন/তানিয়া