পবিত্র রমজান মাস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রিকশা শ্রমিক ও অসহায়দের মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরের ১নং রেলগেট এলাকায় এ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক আশরাফ হোসেন খান, বিদায়ী সাধারণ সম্পাদক ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, উপদেষ্টা ও রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, সহ-সভাপতি রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক শামসুল আলম, সহ-সভাপতি বাবুপুর কছিমউদ্দিন বিদ্যাপিঠের সাবেক প্রধান শিক্ষক সেলিনা খাতুন, সহ-সভাপতি বরাট-ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামাণিক, সহ-সাধারণ সম্পাদক শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশানআরা মোস্তফা মিতা, সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী সদর হাসপাতালের কম্পাউন্ডার মো. কোরবান হোসেন, নারী বিষয়ক সম্পাদক ও টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনা আক্তার, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. হাবীবুল্লাহ, প্রচার সম্পাদক নুরুন্নাহার রুপা, ক্রীড়া সম্পাদক মো. ফরিদ আহম্মেদ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. ইয়াকুব আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক আশরাফ হোসেন খান বলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে রিকশা শ্রমিক ও অভাবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতার হাতে পেয়ে রিকশা চালক লোকমান হোসেন বলেন, সারাদিন খাটুনির পর ভালো ইফতার খুব একটা জোটে না। বসুন্ধরা শুভসংঘের দেওয়া ইফতার ও বিরিয়ানি প্যাকেট পেয়ে অনেক খুশি। আজ পেট পুরে খেতে পারবো।
বিডি-প্রতিদিন/তানিয়া