বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১২ মার্চ) বিকালে নগরীর কলেজ রোডের পানসি কনভেনশন সেন্টারের আউটডোরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতার করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রংপুর বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মো. আজহারুল ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবু শামস মো. আরমানুল হক, আদনান বাবু সাগর, আরমান আরাফাত অনিক, নুসরাত নওশীন বুশরা, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আল হুমায়রা জান্নাত ঐশি, নাফিজ ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক মো : ফাইয়াজ আহমেদ ফাহিম, প্রচার সম্পাদক মো. মেফতাহুল ইসলাম লাবিব, সোহাগ দাশ, কার্যকরী সদস্য মো. আজমাইন ইসলাম, রবি দাস, সৌমিত্র বর্মন আপু, জেমস, মোছা. নুর হাবিবা আক্তার, মোছা. মেহজাবিন রুবাইয়া, তানজিম হাসান, ও বসুন্ধরা শুভসংঘ রংপুরের সমন্বয়ক আদর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, রমজান মাসের মানবিক শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সবার জন্য দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/কামাল