ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে মনকে রাঙিয়ে দিতে। প্রিয়জনদের সান্নিধ্য, ভালোবাসা ও সহমর্মিতায় মুখর হয়ে ওঠে ঈদের প্রতিটি মুহূর্ত। আত্মীয়স্বজনের পাশাপাশি দুঃস্থ ও দরিদ্র মানুষের প্রতিও সৃষ্টি হয় মমত্ববোধের বন্ধন। সেই আনন্দ ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার সাভার সিটি সেন্টারের পঞ্চম তলায় আয়োজিত এ কর্মসূচিতে ২৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। একই সঙ্গে সংগঠনের প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্য একত্রে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
প্রত্যেককে পোলাও চাল, সেমাই, চিনি, দুধ, তেল, আলু, পেঁয়াজ ও লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। এসব সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সভাপতি ও সাভার শিশু একাডেমি স্কুলের অধ্যক্ষ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সভাপতি ওবায়দুর রহমান অভি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাবের হোসেন ও মোতালেব হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার উপদেষ্টা সাভার সরকারি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাগর রশীদ, কাজী রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো. ফয়সাল আহম্মেদ স্বাধীন, সহ-সাধারণ সম্পাদক মো. গুলজার হোসেন, মো. জাকির হোসেন ও মো. আলী জিয়া, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা মিতু, কোষাধ্যক্ষ রিজিয়া জেসমিন ববি, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক লিয়াকত আলী সরকার, দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল হক, ইভেন্ট বিষয়ক সম্পাদক শাকিরুন নেছা মীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হায়দার আলী রেজা আকাশ, নারী বিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তারিন, ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথি ওবায়দুর রহমান অভি বলেন, “মানবসেবাই পরম ধর্ম। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সব শ্রেণির মানুষ নিয়েই সমাজ। ধনী-গরিব বৈষম্য দূর করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের এই ছোট আয়োজন যদি একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের স্বার্থকতা।”
সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম জুয়েল বলেন, বসুন্ধরা শুভসংঘ একটি অরাজনৈতিক ও অলাভজনক সমাজসেবামূলক সংগঠন, যা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।
বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু বলেন, “অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী ও ইফতার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। শুভ কাজে সবার পাশে থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা কাজ করে যাব।”
সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, “মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারলে সত্যিকারের তৃপ্তি পাওয়া যায়। অন্যের খুশির কারণ হতে পারলে মানসিক শান্তি ও আত্মতৃপ্তি আসে। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিডি-প্রতিদিন/তানিয়া