পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখা।
সোমবার (১৬ মার্চ) মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করা হয় এবং তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা এতিম হুজুরদের সঙ্গে সময় কাটিয়ে রমজানের আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা সুলতান আহমেদ ও সৈয়দ নাফিউল হাসান মুবিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আল শাহরিয়ার বিবেক, আব্দুল্লাহ আল মামুন, আবির আহমেদ তুহিন, মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম তামিম, সদস্য সুজিত, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ আলম জীবন, দপ্তর সম্পাদক সিয়াম আহমেদ, মানবসম্পদ বিষয়ক সম্পাদক রায়হান খান পাঠান, কার্যকরী সদস্য অমি, নবী হোসেন, মোহাম্মদ সিয়াম আহমেদ, তানিম মিয়া, সবুজ আহমেদ, রাসেল খান, বাপ্পী, রবিউল হোসেন, শারাফাত আহমেদ, বুলবুল আলী, স্বপ্নীল, তানিম, নাঈম মিয়া, শওকত হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।ও
অনুষ্ঠানে উপদেষ্টা সুলতান আহমেদ বলেন, রমজান মাস হচ্ছে সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।
উপদেষ্টা সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকের এই ইফতার মাহফিল তারই একটি সুন্দর উদাহরণ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল