দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্র্বর্তী সরকার। গতকাল মধ্যরাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলিদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আর সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আবদুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স ম জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে।
শিরোনাম
- ১৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার
- অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
- মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা, গৃহকর্মীর দোষ স্বীকার
- ট্রাম্পের নতুন পদক্ষেপে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- সড়ক ছাড়লেন জুলাই ঐক্যের কর্মীরা, যান চলাচল স্বাভাবিক
- বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লির তলব খুবই অপ্রত্যাশিত: পররাষ্ট্র উপদেষ্টা
- দুই ঘণ্টার চেষ্টায় লালবাগের আগুন নিয়ন্ত্রণে
- বাংলাদেশকে আসামের মুখ্যমন্ত্রীর ‘হুমকি’
- জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
- যুক্তরাষ্ট্রে বাবাকে হত্যায় ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেফতার
- ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
- ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে
- খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় ব্রি.জে. (অব.) শামছুল ইসলাম
- বিমানবন্দরের নাম পরিবর্তন ছিল ফ্যাসিস্ট শক্তির কুটিল চক্রান্ত : আলাল
- রাজধানীতে ১২ হাজার পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার
- কোমা থেকে ফিরলেন সিডনির সেই বন্দুকধারী, অতঃপর গ্রেফতার
- জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ
- টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেফতার ৩২
- গ্রিসের উপকূলে নৌকা ডুবি, ১৪ মিসরীয় নিহত
১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর