শিরোনাম
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা
- পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
- ‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা
- নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
- বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
- স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
- আ. লীগের স্লোগান দিয়ে বিশৃঙ্খলা, সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা
- রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬
- যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
- রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
- চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে আইএইএ: গ্রসি
- তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- ‘হতে পারে আমি ভুক্তভোগীদের পাশেই ছিলাম’, এপস্টাইন ইস্যুতে বিল গেটসের স্বীকারোক্তি
- মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট
- জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
- বাংলা কিউআর : আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন
- ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে সিনেটে প্রথম প্রস্তাব পাস
রিমার্ক এইচবি ও ওয়ালটনের মধ্যে সমঝোতা চুক্তি
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
দেশের প্রসাধনী পণ্যের বাজারে বৈপ্লবিক পরিবর্তন আনছে রিমার্ক এইচবি লিমিটেড। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান রিমার্ক এলএলসির অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার এবং রিমার্ক এইচবি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলিম শিমুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার ও মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন, দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), চিত্রনায়ক আমিন খান, আনিসুর রহমান মল্লিক, রিমার্কের অপারেটিভ ডিরেক্টর জীবন আহমেদ, ডেপুটি ডিরেক্টর আরিফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
এরই প্রেক্ষিতে ১৮ ও ১৯ ডিসেম্বর ওয়ালটন কর্পোরেট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রিমার্ক এইচবি লিমিটেডের পণ্য প্রদর্শনী। দুই দিনব্যাপী এ প্রদর্শনীর শেষ দিনে উপস্থিত ছিলেন রিমার্কের সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা পরীমনি। প্রদর্শনীটি ওয়ালটন পরিবারের সদস্যদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার বলেন, ওয়ালটন দেশের মানুষের হাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য তুলে দিচ্ছে। রিমার্কও বাংলাদেশি ভোক্তাদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন গুণগতমানের হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট বাজারে ছেড়েছে। এসব পণ্য ক্রয়ে ওয়ালটন সদস্যদের বিশেষ ছাড় দেয়ায় রিমার্ককে ধন্যবাদ।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর