রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারের কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় জড়িত অভিযোগে নজরুল ইসলাম নজির (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নজির গোয়ালন্দ উপজেলার নাসের মাতুব্বরপাড়ার আকবর শেখের ছেলে। গতকাল তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব। এ নিয়ে নুরাল পাগলের দরবারের হামলায় ও পুলিশের গাড়ি ভাঙচুরের পৃথক মামলায় গ্রেপ্তার হলেন ২৪ জন। নজরুল ইসলাম নজিরকে দরবারের ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্য, ভিডিও ফুটেজ ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলার তদন্তকাজে কেউ প্রভাব বিস্তার, অনৈতিক তদবির করলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ পৌর শহরের নুরাল পাগলের দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়।
শিরোনাম
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
- লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা : প্রধান উপদেষ্টা
- বালিয়াকান্দিতে মহানাম যজ্ঞানুষ্ঠান
- এক নজরে তফসিল
- ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপের বিরুদ্ধে দুদকের চার্জশিট
- তফসিল ঘোষণায় যা বললেন সিইসি
- শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- মীরসরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু
- প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি
- 'তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে'
- রুল খারিজ, জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে : হাইকোর্ট
- এবার শিশু-কিশোরদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক
- চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া
- সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু
নুরাল পাগলার লাশ পোড়ানোর মামলায় গ্রেপ্তার আরও ১
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর