বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রাকুদিয়া গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু লাবিব উজিরপুর উপজেলার বাসিন্দা মো. মনির হোসেনের ছেলে।
শিশুর মামা ইমরান হোসেন জানান, কয়েকদিন আগে বোন ও ভাগ্নে বাড়ীতে বেড়াতে আসে। সকালে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলো। এ সময় লাবিব সবার অজান্তে বাড়ির পাশের পুকুরঘাটে চলে যায়। সেখানে পা পিছলে পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। অনেক খোঁজাখুঁজির পুকুরে লাবিবকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছে।
বিডি-প্রতিদিন/এআইডি