গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। এছাড়া পৌর প্রশাসক (ডিডিএলজি) মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. তারেক সুলতান ও জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।
সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের পাঁচ শতাধিক ইমাম অংশ নেন। বক্তারা বলেন, সমাজ গঠনে ও জনগণকে সচেতন করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা তাদের বয়ানের মাধ্যমে ভোটারদের গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করতে পারেন।
সম্মেলনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ ও সংবিধানে কী ধরনের পরিবর্তন আসতে পারে—সে বিষয়ে সাধারণ মুসল্লিদের অবহিত করতে ইমামদের প্রতি আহ্বান জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই ইমাম সম্মেলনের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল