ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করবেন। মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা হলেন- মাদারীপুর-১ আসনে ১০ জন প্রার্থী নির্বচানে অংশগ্রহন করছেন। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন, বিএনপির নাদিরা আক্তার মিঠু চৌধুরী, কমিউনিস্ট পার্টির আবদুল আলী, জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু, খেলাফত মজলিসের সাইদ বিন আহমাদ হানজালা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আকরাম হুসাইন, গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির মো. হাদিজুর রহমান, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ও কামাল জামান নুরউদ্দিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জামায়াতে ইসলামীর হাফেজ মো.সরোয়ার হোসেন মনোনয়ন প্রত্যাহার করেন।
এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাদারীপুর-২ আসনে ১০ জন প্রার্থী মাঠে রয়েছেন। তারা হলেন- বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আলী আহমদ চৌধুরী, খেলাফত মজলিসের মাওলানা আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম মুহিদ হাওলাদার, বাসদ (মার্ক্সবাদী)-এর মো. দিদার হোসেন, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ও শহীদুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী ও রেয়াজুল ইসলাম।
জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর আলম বলেন, মাদারীপুর-৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বৈধ প্রার্থী চারজন। তারা হলেন- বিএনপির আনিসুর রহমান তালুকদার খোকন, জামায়াতে ইসলামীর মাওলানা মো. রফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা), সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুল হক।
বিডি-প্রতিদিন/মাইনুল