সুনামগঞ্জ-৫ আসনে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিজয়ী করার ঘোষণা দিয়েছেন দলের মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত দুই নেতা।
তাঁরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন এবং দলের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
মঙ্গলবার বিকেলে ছাতক উপজেলার কালারুকা এলাকার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় এই ঘোষণা দেন তাঁরা।
সভায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং ছাতক পৌরসভার নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র দাখিল করেন মিজানুর রহমান চৌধুরী। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আহবানে মনোনয়নপত্র প্রত্যাহার করে ধানের শীষের পক্ষে মাঠে নামেন।
বিডি-প্রতিদিন/মাইনুল