আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রিকশা’ প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২৯ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে অংশ নেবে। ‘১০ দলীয় নির্বাচনি ঐক্য’র সমঝোতার ভিত্তিতে এসব প্রার্থী মনোনয়ন পেয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঘোষিত ২৯টি আসনের মধ্যে ২৩টি সংসদীয় আসনে ‘১০ দলীয় নির্বাচনি ঐক্য’র আওতায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অপর ছয়টি আসনে উন্মুক্ত ভিত্তিতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে খেলাফত মজলিসের প্রার্থীরা রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। এর মধ্যে সুনামগঞ্জ–৩ ও কিশোরগঞ্জ–১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে, মৌলভীবাজার–৪ ও নারায়ণগঞ্জ–৪ আসনে এনসিপি, ফেনী–২ আসনে এবি পার্টি এবং ফরিদপুর–৪ আসনে জামায়াতে ইসলামীর সঙ্গে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন দলটির প্রার্থীরা।
সূত্র: চ্যানেল24
বিডি-প্রতিদিন/মাইনুল