চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে দশটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১২ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এসব প্রার্থিতা প্রত্যাহারের পর চট্টগ্রামের ১৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১১১ জনে।
মঙ্গলবার প্রত্যাহারের শেষ দিন নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-১, ৩, ৪, ১০, ১৪ ও ১৫ আসনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।
নির্বাচন কমিশন জানায়, চট্টগ্রাম-২ আসনে বিএসপির মো. ওসমান আলী, খেলাফত মজলিসের এইচ এম আশরাফ বিন ইয়াকুব, চট্টগ্রাম-৫ আসনে ইসলামী ফ্রন্টের সৈয়দ মুক্তার আহমেদ, চট্টগ্রাম-৬ আসনে বিএনপির গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম-৭ আসনে খেলাফতে মজলিসের মো. আবুল কালাম, চট্টগ্রাম-৮ আসনে খেলাফতে মজলিসের মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
এছাড়া চট্টগ্রাম-৯ আসনে নেজামে ইসলাম পার্টির মো. নেজাম উদ্দীন, চট্টগ্রাম-১১ আসনে এবি পার্টির মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম-১২ আসনে গণঅধিকার পরিষদের এমদাদুল হাসান, চট্টগ্রাম-১৩ আসনে খেলাফতে মজলিসের মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম-১৬ আসনে এলডিপির মো. কফিল উদ্দিন চৌধুরী ও নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
বিডি-প্রতিদিন/এমই