বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসন থেকে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদের মধ্যে মঙ্গলবার বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মমিনুল হক।
বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজ উদ্দিন, খেলাফত মজলিস বাংলাদেশের প্রার্থী বালী নাসের ইকবাল এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) প্রার্থী মো. রহমাতুল্লাহ। বিদ্রোহীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করায় জেলার ৪টি সংসদীয় আসনের সব কটিতেই বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। বাগেরহাটের ভোটের মাঠে এখন ২৩ জন প্রার্থী রয়েছেন।
বাগেরহাট জেলা নির্বাচর কর্মকর্তা মুহাম্মদ আবু আনছান মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল