কুমিল্লার ১১টি সংসদীয় আসনে বৈধ ৯০ জন প্রার্থীর মধ্যে মঙ্গলবার শেষ দিন পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৈধ প্রার্থী ৮০ জন।
কুমিল্লার অতিরিক্তি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এই তথ্য জানান।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হচ্ছেন- কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে খেলাফত মজলিসের সৈয়দ আবদুল কাদেও ও স্বতন্ত্র মারুফ হোসেন, কুমিল্লা ২ (হোমনা ও তিতাস) আসনে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মো. আবদুস সালাম, কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জাল হোসেন, কুমিল্লা- ৬ (সদর ও সদর দক্ষিণ ) আসনে স্বতন্ত্র আমিন উর রশিদ ইয়াছিন, এবি পার্টির মিয়া মো. তৌফিক,কুমিল্লা ৭ (চান্দিনা) আসনে জামায়াতের মোশাররফ হোসেন, কুমিল্লা ৮ (বরুড়া) আসনে খেলাফত মজলিসের যোবায়ের হোসেন, কুমিল্লা- ৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে খেলাফত মজলিসের আবদুল হক আমিনী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মাহবুবুর রহমান।
বিডি প্রতিদিন/নাজিম