আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী সাহেব নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
গতকাল সোমবার নির্বাচনী এলাকা বালাগঞ্জ সদর ও বোয়ালজুড়ে তিনি ব্যাপক গণসংযোগ করেন।
এসময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশার কথা গভীর মনোযোগের সঙ্গে শোনেন।
মোস্তাকিম রাজা চৌধুরী এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা আমাকে নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকে আশাবাদী করেছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে সকল সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই