ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বামীকে সাথে নিয়ে বাবার জন্য ভোট চাইলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও সাবেক এমপি মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আখাউড়া পৌরশহরের সড়ক বাজার, খড়মপুর ও আজমপুর এলাকায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলা দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। মুশফিকুর রহমানের এক নাতীও প্রচারনায় অংশ নেন।
বিএনপি সূত্রে জানা যায়, মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া ও তার স্বামী আশফাক জামিল রহমান ও তাদের ছেলে তারিফ রহমান মঙ্গলবার সকালে আজমপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় আজমপুর বাজারে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বাবার জন্য ভোট চান ধানের শীষের লিফলেট বিতরণ করেন।
পরে তিনি পৌরশহরের খড়মপুর গ্রামের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। এসময় খড়মপুর গ্রামের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন।
বিকালে পৌরশহরের সড়ক বাজারের দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করে ধানীর শীষে ভোট দেওয়োর অনুরোধ জানান। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী পাশে থেকে ধানের শিষের স্লোগান দেন।
এদিকে, মুশফিকুর রহমানের মেয়েকে ভোটের গণসংযোগে দেখে ভোটাররাও আগ্রহ বোধ করেন। তার সাথে তরুণ-তরুণীরা ছবি তুলেন। নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেন।
মেহভীন রহমান মুনিয়া বলেন, ‘আজকে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছি। মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। আমার বাবাকে সবাই চিনে। মানুষ যেভাবে আমার বাবাকে সমর্থন দিচ্ছে তাতে আমি অভিভূত কৃতজ্ঞ। মানুষ মনে করে আবার বাবা এমপি হলে এলাকার উন্নয়ন হবে। আমরা আশাবাদী।’
তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চান এবং নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান।
দিনভর গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, বিএনপির সহ সভাপতি বাহার মিয়া, আবুল ফারুক বকুল, শেখ আইয়ুবুর রহমান, কাজী শরীফ খাদেম, ইয়ার হোসেন শামীম, সোহাগ খান, মহিলা দলের সাবেক সভাপতি জান্নাত পারভিন স্মৃতি, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, যুবদল নেতা নাহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মামুন আহমেদ, আসসাদিক ভূইয়া গালিব, ইমরান মোল্লা, মায়েদুল ইসলাম শাওন, মোজাম্মেল খাদেম, কাউছার ভূঁইয়া, সুহেল খান খাদেম, রাজিব খাদেম, আশীষ খাদেম সহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক