সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার যত সমস্যা রয়েছে, আগামী ১২ তারিখের পর থেকে পর্যায়ক্রমে সমাধান করা হবে। আপনারা শুধু ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন।’
মঙ্গলবার দুপুরে রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া, একডালা উত্তর, একডালা দক্ষিণ, বয়ড়া, ভেন্নাবাড়ী খুর্দ বয়ড়া ও হরিনা এলাকায় নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিগত সময়ে কাজিপুরে উন্নয়নের নামে শুধু আওয়ামী লীগের লুটপাট চলেছে। ধানের শীষ বিজয়ী হলে কাজিপুরের মানুষের দুঃখ— ‘যমুনার ভাঙন’ প্রতিরোধ করা হবে। চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।’
সেলিম রোজা আরও বলেন, ‘এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা সমাধান করা হবে। বেকার যুবক-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বাবলম্বী করা হবে। কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।’
গণসংযোগকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, যুবদলের সদস্য সচিব মিজানুর রহমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই