আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় প্রচার-প্রচারণা জমে উঠেছে। সংসদ সদস্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন তারা।
মঙ্গলবার বিকালে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
নিজ নির্বাচনি এলাকা বিজয়নগর উপজেলার ৫ নম্বর হরষপুর ইউনিয়নের পাইকপাড়া, পাঁচগাও, সোনামুড়া, নিদারাবাদ, হরষপুর, বড়চাল, হাজিপুরসহ বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় গণসংযোগ করেন তিনি।
এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন। সাধারণ মানুষ ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যতিক্রমী স্লোগান দেন ধানের শীষের কর্মী ও সমর্থকরা।
গণসংযোগের সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজমসহ উপজেলা পর্যায়ের সিনিয়র নেতা এবং ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এমই