বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বুধবার দুপুরে বাগেরহাটের রামপালে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জানমাল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পূর্ণমাত্রায় নিশ্চিত করা হবে। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটানো হবে। ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। এ জন্য ধানের শীষে ভোট দিতে সবাইকে আহ্বান জানান তিনি।
নির্বাচনী জনসভায় গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মুজিবর রহমানা জোয়ারদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শরাফত হোসেন সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফাকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া