ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে শহরের স্টেশন সড়ক ও শাপলা মার্কেটসহ বিভিন্ন স্থানে এ গণসংযোগ করা হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য, জিয়া পরিষদের সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন।
গণসংযোগকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন বলেন, ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং তারেক রহমানের ঐক্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষের বিকল্প নেই।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি তরুণদের শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তারেক রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মজিবর রহমান, সাজেদুর রহমান, এনামুল হক, ফজলে নূর রহমান, হারুনুর রশিদ, সেলিম আবেদীন, আব্দুর রশিদ আঙ্গুর, ফজলু মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া