সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে দুই বছরের বেশি চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে একটি যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের পরেও সংঘর্ষ আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের প্রধান ভলকার তুর্ক বলেন, ‘পদক্ষেপগুলোর কোনো শান্তিপূর্ণ প্রক্রিয়ার লক্ষণ নেই।’ তিনি বলেন, ‘মাঠ পর্যায়ের পরিস্থিতি স্পষ্টভাবে আরও তীব্র সংঘর্ষের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে, যা দীর্ঘকালীন যন্ত্রণার শিকার মানুষের জন্য আরও বিপজ্জনক হবে।’ বৃহস্পতিবার আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিসরের উত্থাপিত যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণ করেছে। তবে সেনাবাহিনীর সমর্থিত সরকার এখনো মার্কিন নেতৃত্বাধীন মধ্যস্থতাকারীদের প্রস্তাবের প্রতি সাড়া দেয়নি এবং শুক্রবার সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাজধানী খার্তুমে বিস্ফোরণ ঘটে। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এ সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ক্ষুধাসংকটের সৃষ্টি হয়েছে। দুই সপ্তাহের কম সময় আগে আরএসএফ দারফুরে সেনাবাহিনীর শেষ প্রধান ঘাঁটি এল-ফাশার শহর দখল করে, যার ফলে তারা দক্ষিণের কিছু অংশ ছাড়াও বিশাল পশ্চিমাঞ্চলের পাঁচটি রাজ্যের রাজধানীর নিয়ন্ত্রণ লাভ করে। সেনাবাহিনী সুদানের উত্তর, পূর্ব এবং কেন্দ্রের বেশির ভাগ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রেখেছে। -এএফপি
শিরোনাম
- শান্তি পরিকল্পনা নিয়ে অগ্রগতির ইঙ্গিত জেলেনস্কির
- এশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ১৭৫০ ছাড়াল
- জনবল সংকট, সিলেটে নড়বড়ে ক্যান্সার চিকিৎসা
- ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান
- মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির
- তুরস্কে বাস–লরি সংঘর্ষে নিহত ৭, আহত ১১
- নির্বাচনের তফসিল নিয়ে ইসির বৈঠক আজ
- জুলাই অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ তোলা হচ্ছে আজ
- শিক্ষকদের শাটডাউন স্থগিত: প্রাথমিকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু আজ
- আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও
- পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি
- বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার পরিস্থিতি কেমন?
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)
- এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার
- রাফা ক্রসিং নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান আরব দেশগুলোর
- ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ব্ল্যাক টি থেকে রুপার ঘোড়া, পুতিনকে উপহার দিয়ে চমকে দিলেন মোদি
- 'অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি'
- চেরনোবিল আবার ঝুঁকিতে? ১৯৮৬’র দুঃস্বপ্ন কি ফিরে আসছে?
সুদানে সংঘর্ষ আরও তীব্র হওয়ার আশঙ্কা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর