ফিলিপাইনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাওয়া টাইফুন ‘ফুং-ওং’র প্রভাবে পাঁচ মিটার উচ্চতার প্রাণঘাতী জলোচ্ছ্বাস ও ধ্বংসাত্মক ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া ব্যুরো। রবিবার রাতে স্থলে উঠে আসার আগে তীব্রতা বদ্ধি পেয়ে ফুং-ওং ‘সুপার টাইফুনে’ রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, জানিয়েছে রয়টার্স। দেশটির আবহাওয়া দপ্তর পাগাসার আবহাওয়াবিদ বেনিসন ইস্তারেজা জানিয়েছেন, ১৫০০ কিলোমিটার বিস্তৃত এই বিশাল টাইফুনের প্রভাবে ইতোমধ্যে পূর্ব ফিলিপিন্সের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ‘প্রায় পুরো দেশেই এর প্রভাব পড়তে পারে,’ বলেন তিনি। স্থানীয়ভাবে ‘উয়ান’ নাম পাওয়া টাইফুন ফুং-ওং এখন ঘণ্টায় একটানা ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে, যা দমকা হাওয়া আকারে ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত উঠছে। ইস্তারেজা জানিয়েছেন, স্থলভাগের কাছাকাছি আসতে আসতে এর তীব্রতা বেড়ে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হয়ে যেতে পারে, যা ঘরবাড়ি ধ্বংস এবং গাছপালা ও অবকাঠামো উপড়ে ফেলার মতো যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে।
শিরোনাম
- নতুন শঙ্কায় হ্যাজলউড, অ্যাশেজে কী ফিরবেন?
- শান্তি পরিকল্পনা নিয়ে অগ্রগতির ইঙ্গিত জেলেনস্কির
- এশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ১৭৫০ ছাড়াল
- জনবল সংকট, সিলেটে নড়বড়ে ক্যান্সার চিকিৎসা
- ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান
- মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির
- তুরস্কে বাস–লরি সংঘর্ষে নিহত ৭, আহত ১১
- নির্বাচনের তফসিল নিয়ে ইসির বৈঠক আজ
- জুলাই অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ তোলা হচ্ছে আজ
- শিক্ষকদের শাটডাউন স্থগিত: প্রাথমিকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু আজ
- আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও
- পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি
- বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার পরিস্থিতি কেমন?
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)
- এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার
- রাফা ক্রসিং নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান আরব দেশগুলোর
- ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ব্ল্যাক টি থেকে রুপার ঘোড়া, পুতিনকে উপহার দিয়ে চমকে দিলেন মোদি
- 'অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি'
ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন ফুং-ওং
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর