শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬

অমর শিল্পী আবদুল লতিফ ও ভাষার গান

ইন্দ্র মোহন রাজবংশী
প্রিন্ট ভার্সন
অমর শিল্পী আবদুল লতিফ ও ভাষার গান

অমর সংগীতশিল্পী ও গীতিকার আবদুল লতিফের জন্ম ১৯২৭ সালে। ভাষা আন্দোলনের অকুতোভয় গীতিকার, সুরকার। প্রথম জীবনে ভাষার জন্য লড়াই করে শেষ জীবনেও ভাষার মাসেই ২০০৫ সালে ২৭ ফেব্রুয়ারি তিনি ইহলোক ত্যাগ করেন। রেখে যান তার সৃষ্ট অফুরন্ত গীতিভাণ্ডার ও ভাষা আন্দোলনকালীন কিছু অমর গান, যা চিরকাল বাঙালি জাতিকে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জোগাবে। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশভাগের পর পাকিস্তান রাষ্ট্র তাদের পূর্ব অঞ্চল বা পূর্ব পাকিস্তানকে তারা বিমাতাসুলভ দৃষ্টিতে দেখত। বছর ঘুরতে না ঘুরতেই তা সুস্পষ্ট হয়ে ওঠে পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও তৎকালীন গভর্নর কায়েদ-এ-আজম মোহাম্মদ আলী জিন্নাহর সেই দম্ভোক্তিতে, ‘উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। কিন্তু বাঙালি ছাত্র-জনতা তা মেনে নেয়নি। না-না-না বলে সমস্বরে সমুখে তাকে প্রত্যাখ্যান করেছিল। ওই সময় থেকে সূচনা হয় ভাষা আন্দোলন। পর্যায়ক্রমে রাষ্ট্রভাষা ‘বাংলা’র দাবিতে তীব্র আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, শফিক ও জব্বারদের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হলে বিদীর্ণ হয় কোটি কোটি বাঙালির বুক। স্বজন হারানোর বেদনায় গর্জে ওঠে বাঙালি। আবদুল গাফ্ফার চৌধুরী রচনা করেন অমর প্রতিবাদী কবিতা— ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’। যা বাঙালিকে আত্মপ্রত্যয়ে বলীয়ান করে তোলে। প্রায় একই সময়ে বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র তেল ব্যবসায়ী ও গীতিকার মো. শামসুদ্দিন (মতান্তরে শামসুদ্দিন আহমেদ) রচনা করেন এক মর্মস্পর্শী গান ‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলিরে বাঙালি/তোরা, ঢাকার শহর রক্তে ভাসাইলি...’। যে গানের প্রতিটি শব্দে আজও ঝরে ঝরে পড়ে বাঙালির বুকফাটা কান্নার অব্যক্ত আর্তনাদ।

ঘটনাচক্রে দুটি রচনাই আবদুল লতিফের হস্তগত হয়। জানা যায়, রচিত হওয়ার পরপরই আবদুল গাফ্ফার চৌধুরীর কবিতাটি এক পাতায় মুদ্রণ করে ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। তারই একটি পাতা ভাষা আন্দোলনের অন্যতম কর্মী রফিকুল ইসলাম দ্রুত এসে আবদুল লতিফের হাতে দিয়ে বলেন, ‘লতিফ ভাই, আপনাকে এই কবিতাটিতে সুর দিতে হবে এবং আমাদের প্রতিবাদ অনুষ্ঠানগুলোতে গাইতে হবে।’ কালবিলম্ব না করে আবদুল লতিফ পরম মমতায় তাতে সুর সংযোজন করেন এবং তার বলিষ্ঠ ও সুরেলা কণ্ঠে বিভিন্ন অনুষ্ঠানে তা পরিবেশন করতে থাকেন (পরে মুক্তিযুদ্ধে শহীদ আলতাফ মাহমুদ আবদুল লতিফের অনুমতিক্রমেই বর্তমান প্রচলিত সুরটি সংযোজন করেন)। এমনিভাবে একবার খুলনার বাগেরহাটে একটি অনুষ্ঠানে গান গাইতে গেলে শামসুদ্দিন নিজেই তার রচিত গানখানা বিনীতভাবে আবদুল লতিফের হাতে তুলে দেন। গানটি আবদুল লতিফের খুবই পছন্দ হয় এবং তিনি তা আন্তরিকভাবে গ্রহণ করে, তাতে সুর দিয়ে নিজেই বিভিন্ন অনুষ্ঠানে গেয়ে বেড়াতে থাকেন। পরে তিনি আলতাফ মাহমুদ ও লোকগানের কালজয়ী শিল্পী আবদুল আলীমের কণ্ঠে গানটি তুলে দেন। আমি নিজেও শ্রদ্ধেয় লতিফ কাকুর (আমি তাকে ‘কাকু’ বলেই ডাকতাম) কাছ থেকে গানটি তুলে নেই। এসব গানের পাশাপাশি আন্দোলনকে তীব্রতর করার লক্ষ্যে আবদুল লতিফ দেশের সহজ-সরল মানুষকে জাগিয়ে তোলার জন্য রচনা করেন— ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়/ওরা, কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়...।’ পুরো গানজুড়ে তিনি এমনই সব জোরালো যুক্তি স্থাপন করেন— যাতে ফুটে উঠেছে সব বাঙালির অন্তরের কথা। বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে সে গান বাংলার ঘরে ঘরে। বিশেষ করে ‘কইমুনা ভাই কইমুনা/অন্য কথা কইমুনা/যায় যদি ভাই দিমু সাধের জান/সেই, জানের বদল রাখুমরে ভাই বাপ-দাদার জবানের মান...’ এই ধরনের প্রত্যয়ী উচ্চারণ বাংলার আপামর গণমানুষকে জাগিয়ে তুলে ভাষা আন্দোলনে সম্পৃক্ত করে। এখানেই শেষ নয়, তার মাধ্যমে পরপর জন্ম নেয় ‘মাগো, আটই ফাল্গুনের কথা আমরা ভুলি নাই’, ‘ও আমারি বাংলা ভাষা’, ‘কত সাধের মানিকরে তুই ভাষারে’, ‘ও আমার মায়ের মুখের মধুর ভাষা’ ইত্যাদি কালজয়ী গান এবং অগণিত দেশপ্রেমমূলক গান। আমরা হূদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে স্মরণ করছি মহান এই গীতিকবি, সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠযোদ্ধাকে।

এই বিভাগের আরও খবর
বদলে যাওয়া বাংলার ভেনিস
বদলে যাওয়া বাংলার ভেনিস
সাত মাথার শহর
সাত মাথার শহর
হৃদয়ের কবিতীর্থ ও যশের জনপদ
হৃদয়ের কবিতীর্থ ও যশের জনপদ
ডাস্টবিনের দর্শন
ডাস্টবিনের দর্শন
কবিতার বদলে
কবিতার বদলে
সুনন্দার ময়নাটা আর আসবে না
সুনন্দার ময়নাটা আর আসবে না
বাঙালি সংস্কৃতির নবযাত্রা
বাঙালি সংস্কৃতির নবযাত্রা
লেখকদের প্রতি
লেখকদের প্রতি
চোখ থেকে লাফিয়ে পড়া বাঘ
চোখ থেকে লাফিয়ে পড়া বাঘ
অদৃষ্টপূর্ব
অদৃষ্টপূর্ব
ফুঁ
ফুঁ
মায়ের মুখ
মায়ের মুখ
সর্বশেষ খবর
জিলহজের প্রথম দশকের আমল
জিলহজের প্রথম দশকের আমল

১৩ মিনিট আগে | ইসলামী জীবন

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন আমলে
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন আমলে

১৬ মিনিট আগে | মুক্তমঞ্চ

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

২২ মিনিট আগে | নগর জীবন

বরিশালে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের রহস্য উদঘাটন
বরিশালে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের রহস্য উদঘাটন

২৯ মিনিট আগে | দেশগ্রাম

অনির্ধারিত ট্রেন থামিয়ে তল্লাশি, টয়লেটে মিলল ১০ কেজি গাঁজা
অনির্ধারিত ট্রেন থামিয়ে তল্লাশি, টয়লেটে মিলল ১০ কেজি গাঁজা

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে ১১১ জনের মৃত্যু
ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে ১১১ জনের মৃত্যু

৫৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কৃষ্ণচূড়ায় রঙিন ইসলামী বিশ্ববিদ্যালয়
কৃষ্ণচূড়ায় রঙিন ইসলামী বিশ্ববিদ্যালয়

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

মুন্সীগঞ্জে করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর
মুন্সীগঞ্জে করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ
সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

১ ঘণ্টা আগে | নগর জীবন

বাঙালি নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
বাঙালি নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডেপুটি স্পিকার
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডেপুটি স্পিকার

১ ঘণ্টা আগে | জাতীয়

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুন্সীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
মুন্সীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

নোয়াখালীতে গাঁজাসহ আটক ৫ মাদকসেবীর জেল
নোয়াখালীতে গাঁজাসহ আটক ৫ মাদকসেবীর জেল

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

জাতীয় জাদুঘরে রবীন্দ্র-নজরুল স্মরণে বর্ণাঢ্য আয়োজন
জাতীয় জাদুঘরে রবীন্দ্র-নজরুল স্মরণে বর্ণাঢ্য আয়োজন

২ ঘণ্টা আগে | নগর জীবন

কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় আয়কর আইনজীবী সমিতির নির্বাচন
ব্রাহ্মণবাড়িয়ায় আয়কর আইনজীবী সমিতির নির্বাচন

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

৯ জেলায় নতুন এডিসি নিয়োগ
৯ জেলায় নতুন এডিসি নিয়োগ

২ ঘণ্টা আগে | জাতীয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. এম এম শরীফুল করীম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. এম এম শরীফুল করীম

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পাহাড়ে পশুর হাটে অজ্ঞান পার্টির আতঙ্ক
পাহাড়ে পশুর হাটে অজ্ঞান পার্টির আতঙ্ক

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, চারজন গ্রেফতার
স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, চারজন গ্রেফতার

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ ১৫ মে
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ ১৫ মে

৩ ঘণ্টা আগে | অর্থনীতি

খাদ্য গুদামের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড
খাদ্য গুদামের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

টেলিভিশন এডিটরস কাউন্সিল গঠন, নেতৃত্বে আবদুল হাই-জুবায়ের বাবু
টেলিভিশন এডিটরস কাউন্সিল গঠন, নেতৃত্বে আবদুল হাই-জুবায়ের বাবু

৩ ঘণ্টা আগে | জাতীয়

সরকারের সাফল্য প্রচারে মঙ্গলবার সমাবেশের ডাক দিল সিলেট মহানগর বিএনপি
সরকারের সাফল্য প্রচারে মঙ্গলবার সমাবেশের ডাক দিল সিলেট মহানগর বিএনপি

৩ ঘণ্টা আগে | চায়ের দেশ

সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের কারণে যান চলাচলে ধীরগতি
ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের কারণে যান চলাচলে ধীরগতি

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

গাইবান্ধায় শিশু হত্যা মামলার আসামি গ্রেফতার
গাইবান্ধায় শিশু হত্যা মামলার আসামি গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু
ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১৪ ঘণ্টা আগে | পরবাস

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আলাভেসের কাছে হেরে স্বপ্ন ভাঙল বার্সেলোনার
আলাভেসের কাছে হেরে স্বপ্ন ভাঙল বার্সেলোনার

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

৭ ঘণ্টা আগে | জাতীয়

গাজীপুরে ৫ খুনের পর উধাও ফোরকান, সিসিটিভিতে নদীতে ঝাঁপের দৃশ্য
গাজীপুরে ৫ খুনের পর উধাও ফোরকান, সিসিটিভিতে নদীতে ঝাঁপের দৃশ্য

৮ ঘণ্টা আগে | জাতীয়

ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর
ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন সংঘাত হতে পারে, ট্রাম্পকে সতর্কবার্তা শি’র

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘জীবনের মূল্যবান ১৭টি বছর নষ্ট করেছি’, তিন বিয়ে নিয়ে আক্ষেপ অভিনেত্রীর
‘জীবনের মূল্যবান ১৭টি বছর নষ্ট করেছি’, তিন বিয়ে নিয়ে আক্ষেপ অভিনেত্রীর

১৩ ঘণ্টা আগে | শোবিজ

৭ জানুয়ারি শুরু এসএসসি পরীক্ষা, এইচএসসি ৬ জুন
৭ জানুয়ারি শুরু এসএসসি পরীক্ষা, এইচএসসি ৬ জুন

৯ ঘণ্টা আগে | জাতীয়

আপনার বন্ধু হতে পারা সম্মানের, শি’র উদ্দেশে ট্রাম্প
আপনার বন্ধু হতে পারা সম্মানের, শি’র উদ্দেশে ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আদালতে আইনজীবীর ভূমিকায় মমতা, লড়বেন ভোট পরবর্তী প্রতিহিংসা মামলা
আদালতে আইনজীবীর ভূমিকায় মমতা, লড়বেন ভোট পরবর্তী প্রতিহিংসা মামলা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি অভিনেত্রীর সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র জেরে ফরাসি প্রেসিডেন্টকে স্ত্রীর ‘চড়’
ইরানি অভিনেত্রীর সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র জেরে ফরাসি প্রেসিডেন্টকে স্ত্রীর ‘চড়’

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

৫ ঘণ্টা আগে | জাতীয়

টি-টোয়েন্টিতে ইতিহাস, ১৪ হাজার রানে প্রথম ভারতীয় কোহলি
টি-টোয়েন্টিতে ইতিহাস, ১৪ হাজার রানে প্রথম ভারতীয় কোহলি

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চীন-পাকিস্তানের ভয়ে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা ভারতের
চীন-পাকিস্তানের ভয়ে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা ভারতের

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দ্বিতীয় টেস্টে পরিবর্তন আনল বাংলাদেশ
দ্বিতীয় টেস্টে পরিবর্তন আনল বাংলাদেশ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পকে যে রাজকীয় খাবার খাওয়াল চীন
ট্রাম্পকে যে রাজকীয় খাবার খাওয়াল চীন

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি
মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ
ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওমানে গাড়ির ভেতরে চার ভাইয়ের মরদেহ উদ্ধার
ওমানে গাড়ির ভেতরে চার ভাইয়ের মরদেহ উদ্ধার

৪ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

রেললাইনে বসে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু
রেললাইনে বসে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

‘রেড লাইন’ না মানলে ইরানের সঙ্গে সমঝোতা নয় : জেডি ভ্যান্স
‘রেড লাইন’ না মানলে ইরানের সঙ্গে সমঝোতা নয় : জেডি ভ্যান্স

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর
দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর

১০ ঘণ্টা আগে | জাতীয়

ভোটে হারের পর আদালতে মমতা, পুরনো পেশায় প্রত্যাবর্তন
ভোটে হারের পর আদালতে মমতা, পুরনো পেশায় প্রত্যাবর্তন

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ মে)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ মে)

২১ ঘণ্টা আগে | জাতীয়

প্যালেসকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল ম্যানসিটি
প্যালেসকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল ম্যানসিটি

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর মামলার রায় যেকোনো দিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর মামলার রায় যেকোনো দিন

৯ ঘণ্টা আগে | জাতীয়

দিল্লিতে আবারও বাসের ভেতরে গণধর্ষণ
দিল্লিতে আবারও বাসের ভেতরে গণধর্ষণ

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এনার্জি বাড়ানোর নামে আফ্রিকায় ছড়াচ্ছে ভারতীয় ‘জম্বি ড্রাগ’, প্রায় ৪০০ মরদেহ উদ্ধার
এনার্জি বাড়ানোর নামে আফ্রিকায় ছড়াচ্ছে ভারতীয় ‘জম্বি ড্রাগ’, প্রায় ৪০০ মরদেহ উদ্ধার

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার
সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চীনে ট্রাম্প-জিনপিং ঐতিহাসিক বৈঠক
চীনে ট্রাম্প-জিনপিং ঐতিহাসিক বৈঠক

প্রথম পৃষ্ঠা

জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাজনীতি?
জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাজনীতি?

প্রথম পৃষ্ঠা

শর্টকাটে বড়লোক!
শর্টকাটে বড়লোক!

প্রথম পৃষ্ঠা

জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

রায়ের অপেক্ষায় দুই মামলা
রায়ের অপেক্ষায় দুই মামলা

প্রথম পৃষ্ঠা

কুমার নদের করুণ দশা
কুমার নদের করুণ দশা

পেছনের পৃষ্ঠা

আলোচনায় সিলেটের ‘সবুজ উইকেট’
আলোচনায় সিলেটের ‘সবুজ উইকেট’

মাঠে ময়দানে

সড়ক যেন বিভীষিকা
সড়ক যেন বিভীষিকা

পেছনের পৃষ্ঠা

আমদানিনীতিতে সুবিধা বাড়ছে রপ্তানি খাতের
আমদানিনীতিতে সুবিধা বাড়ছে রপ্তানি খাতের

পেছনের পৃষ্ঠা

ট্যানারি মালিকদের কাছে জিম্মি আড়তদাররা
ট্যানারি মালিকদের কাছে জিম্মি আড়তদাররা

নগর জীবন

মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা
মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা

প্রথম পৃষ্ঠা

ভুট্টা খেতে শিশুর লাশ, আটক ১
ভুট্টা খেতে শিশুর লাশ, আটক ১

দেশগ্রাম

২০ টাকা নিয়ে ধস্তাধস্তি, বৃদ্ধের মৃত্যু
২০ টাকা নিয়ে ধস্তাধস্তি, বৃদ্ধের মৃত্যু

দেশগ্রাম

আইসিসিবিতে শুরু দুটি আন্তর্জাতিক প্রদর্শনী
আইসিসিবিতে শুরু দুটি আন্তর্জাতিক প্রদর্শনী

পেছনের পৃষ্ঠা

কাল চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান
কাল চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান

নগর জীবন

রেললাইনে মোবাইলে গেম খেলছিল দুই কিশোর কাটা পড়ল ট্রেনে
রেললাইনে মোবাইলে গেম খেলছিল দুই কিশোর কাটা পড়ল ট্রেনে

দেশগ্রাম

শিশু শিক্ষার্থী নির্যাতন শিক্ষক গ্রেপ্তার
শিশু শিক্ষার্থী নির্যাতন শিক্ষক গ্রেপ্তার

দেশগ্রাম

দর্শক আগ্রহের কেন্দ্রে ‘মায়াপাখি’
দর্শক আগ্রহের কেন্দ্রে ‘মায়াপাখি’

শোবিজ

মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি
মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি

দেশগ্রাম

ডিভোর্স নিয়ে মুখ খুললেন মৌনী রায়
ডিভোর্স নিয়ে মুখ খুললেন মৌনী রায়

শোবিজ

মায়ের ছায়া
মায়ের ছায়া

ডাংগুলি

শিক্ষাবঞ্চিত চরের শিশুরা
শিক্ষাবঞ্চিত চরের শিশুরা

দেশগ্রাম

ট্রেনের বগি বিচ্ছিন্ন, অল্পে রক্ষা যাত্রীরা
ট্রেনের বগি বিচ্ছিন্ন, অল্পে রক্ষা যাত্রীরা

দেশগ্রাম

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিল
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিল

শোবিজ

রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব

সম্পাদকীয়

ভালোবাসি মাগো
ভালোবাসি মাগো

ডাংগুলি

নারীর টাকা ছিনতাই, প্রাণনাশের হুমকি
নারীর টাকা ছিনতাই, প্রাণনাশের হুমকি

দেশগ্রাম

পাথরবোঝাই ট্রাকে নিষিদ্ধ ইনজেকশন
পাথরবোঝাই ট্রাকে নিষিদ্ধ ইনজেকশন

দেশগ্রাম