লুয়ান্ডার স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে অ্যাঙ্গোলায় আর্জেন্টিনার সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। নভেম্বরের উইন্ডোতে একমাত্র ম্যাচে শুক্রবার লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে অ্যাঙ্গোলার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শক্তির বিচারে দুই দলের পার্থক্য অনেক। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। ব্যবধান বড় না হলেও জয় নিয়ে তেমন বেগ পেতে হয়নি আলবিসেলেস্তেদের। লিওনেল মেসির অ্যাসিস্ট ও গোলে ২-০ ব্যবধানে জিতে বছর শেষ করল আর্জেন্টিনা। ২০০৬ সালের বিশ্বকাপের আগে প্রথম দেখায় একই ব্যবধানে জিতেছিল তারা। মেসির সহায়তায় প্রথম গোলটি করেন লাউতারো মার্টিনেজ। তবে ম্যাচে আর্জেন্টাইন তারকা গোল করতেই প্রতিপক্ষের দর্শকরাও মেসি বন্দনায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তার জাদুকরী ফুটবলে প্রতিপক্ষের মাঠও নিজের করে নেন তিনি। ম্যাচ শেষে সামাজমাধ্যমে আফ্রিকার দেশটিতে জয়ের মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করে আটবারের ব্যালন ডি’অরজয়ী লিখেন, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এবং আকাশি-সাদা রংকে রক্ষা করতে পারায় আমি গর্বিত।’ অ্যাঙ্গোলা ম্যাচে গোল করে মেসির আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫টি। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সেরা হয়ে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শিরোনাম
- ৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস
- দীপাবলি শুধু একটি উৎসব নয়, জীবন্ত ঐতিহ্য : প্রণয় ভার্মা
- ইইউ’র দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ৭ জার্মান নাগরিক
- খালেদা জিয়া চিকিৎসায় রেসপন্স করছেন: ডা. জাহিদ
- কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে বদলি
- ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’
- মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে : ফরিদা আখতার
- আনঅফিশিয়াল ফোন নিবন্ধনে মার্চ পর্যন্ত স্বয়ংক্রিয় সুবিধা
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
- আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
- এনইআইআর সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ
- সেন্টমার্টিনের আদলে পর্যটনের নতুন সম্ভাবনা কুতুবদিয়ায়
- ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে: প্রধান বিচারপতি
- সূচক কমলেও ডিএসইর লেনদেন বেড়েছে
- বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালার নতুন গেজেট প্রকাশ
- জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর
- ১৫৯ জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা নিশ্চিত করেছে সরকার
- পদত্যাগপত্র জমা দিলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত