শিরোনাম
প্রকাশ: ০৮:১৫, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

চার বছর পর ঘরের মাঠে ধরাশায়ী ভারত

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
চার বছর পর ঘরের মাঠে ধরাশায়ী ভারত

মন্থর ও টার্নিং উইকেটে ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ ছিল না। রান তাড়ায় তবু ভালোভাবেই পথে ছিল ভারত। কিন্তু পথ হারিয়ে তারা যেতে পারল না লক্ষ্যের ধারেকাছে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সঙ্গে ফিরল আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

চেন্নাইয়ে বুধবার (২২ মার্চ) তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জয় ২১ রানে। ২৬৯ রানের পুঁজি গড়ে স্বাগতিকদের থামিয়ে দেয় তারা ২৪৮ রানে। হারে শুরুর পর টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল অস্ট্রেলিয়া।

চার বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারের স্বাদ পেল ভারত। এর আগে সবশেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হেরেছিল তারা।

অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসে স্টিভেন স্মিথ (শূন্য) ছাড়া বাকি সবাই যান দুই অঙ্কে। তবে পঞ্চাশে যেতে পারেননি কেউ। ত্রিশ ছাড়াতে পারেন দুজন। মূলত লোয়ার অর্ডারের দৃঢ়তায় আড়াইশ ছাড়ায় তাদের সংগ্রহ। আগের দুই ম্যাচে ঝড়ো ফিফটি করা মিচেল মার্শ এবার ৪৭ বলে ৮ চার ও এক ছক্কায় করেন সর্বোচ্চ ৪৭ রান। অ্যালেক্স কেয়ারি করেন ৩৮।

জবাবে ভারত ৩৫ ওভারে ৪ উইকেটে ১৮৫ রানের শক্ত অবস্থানে থেকে পাঁচ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায়। বিরাট কোহলি ৭২ বলে খেলেন সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস। হার্দিক পান্ডিয়া বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ৪০ বলে করেন ৪০ রান।

দারুণ বোলিংয়ে ৪৫ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে বড় অবদান রাখেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। ব্যাট হাতে ১৭ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংসের পর হাত ঘুরিয়ে ৪১ রানে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।

অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামে টস জিতে। ডেভিড ওয়ার্নার ফিরলেও ট্রাভিস হেড ও মার্শের ওপেনিং কম্বিনেশন তারা ধরে রাখে এ দিনও। শুরুটাও হয় তাদের ভালো। ১০ ওভারে রান ছিল বিনা উইকেটে ৬১। এরপরই পথ হারায় সফরকারীরা। পান্ডিয়া টানা তিন ওভারে ফিরিয়ে দেন হেড (৩১ বলে ৩৩), স্মিথ ও মার্শকে (৪৭ বলে ৪৭)।

ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার ওপেনিং ছাড়া ব্যাটিংয়ে নামেন ওয়ার্নার। চার নম্বরে নেমে তিনি বিদায় নেন ৩১ বলে ২৩ রান করে। মার্নাস লাবুশেনও ইনিংস টেনে নিতে পারেননি। দুইজনই আউট হন রিস্ট স্পিনার কুলদিপ যাদবের বলে বাজে শট খেলে।

তখন ১৩৮ রানে ৫ উইকেট নেই অস্ট্রেলিয়ার। সেখান থেকে ৫৪ বলে ৫৮ রানের জুটিতে দলকে এগিয়ে নেন কেয়ারি ও মার্কাস স্টয়নিস।২৬ বলে ২৫ রান করা স্টয়নিসকে ফিরিয়ে জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল। কুলদিপ দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে দেন কেয়ারিকে (৪৬ বলে ৩৮)।

সেখান থেকে লোয়ার অর্ডারদের দৃঢ়তায় আড়াইশ ছাড়ায় অস্ট্রেলিয়ার সংগ্রহ। ২৩ বলে ২৬ রান করেন শট অ্যাবট। অ্যাশটন আগার ২১ বলে করেন ১৭। পান্ডিয়া ও কুলদিপ নেন ৩টি করে উইকেট।

রান তাড়ায় রোহিত শর্মা ও শুবমান গিলের দারুণ ব্যাটিংয়ে ভারত ৯ ওভারে তুলে ফেলে ৬৫ রান। এরপরই রোহিতকে (১৭ বলে ৩০) ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন অ্যাবট। গিলও আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৯ বলে ৪ চার ও এক ছক্কায় ৩৭ রান করেন তিনি।

তৃতীয় উইকেটে ভারত আরেকটি পঞ্চাশোর্ধ জুটি পায় কোহলি ও লোকেশ রাহুলের সৌজন্যে। ৯৩ বলে ৬৯ রানের জুটি ভাঙে রাহুলের বিদায়ে (৫০ বলে ৩২)। পরের ওভারে আকসার কাটা পড়েন রান আউটে। কোহলি ও পান্ডিয়ার ব্যাটে তবু সঠিক পথেই ছিল ভারত। ৩৫ ওভারে রান ছিল ৪ উইকেটে ১৮৫। এরপর অ্যাগারের পরপর দুই বলে কোহলি (৭২ বলে ৫৪) ও সূর্যকুমারের বিদায়ে পাল্টে যায় চিত্র।

সূর্যকুমার সিরিজের তিন ম্যাচেই আউট হলেন প্রথম বলে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনবার শূন্য রানে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান তিনি।
এরপর চেষ্টা করেন পান্ডিয়া ও জাদেজা। নিজের পরপর দুই ওভারে এই দুজনকে ফিরিয়ে ভারতকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন জ্যাম্পা। ম্যাচের সেরাও তিনিই।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২৬৯ (হেড ৩৩, মার্শ ৪৭, স্মিথ ০, ওয়ার্নার ২৩, লাবুশেন ২৮, কেয়ারি ৩৮, স্টয়নিস ২৫, অ্যাবট ২৬, অ্যাগার ১৭, স্টার্ক ১০, জ্যাম্পা ১০*; শামি ৬-০-৩৭-০, সিরাজ ৭-১-৩৭-২, আকসার ৮-০-৫৭-২, পান্ডিয়া ৮-০-৪৪-৩, জাদেজা ১০-০-৩৪-০, কুলদিপ ১০-১-৫৬-৩)

ভারত: ৪৯.১ ওভারে ২৪৮ (রোহিত ৩০, গিল ৩৭, কোহলি ৫৪, রাহুল ৩২, আকসার ২, পান্ডিয়া ৪০, সূর্যকুমার ০, জাদেজা ১৮, কুলদিপ ৬, শামি ১৪, সিরাজ ৩*; স্টার্ক ১০-০-৬৭-০, স্টয়নিস ৯.১-০-৪৩-১, অ্যাবট ১০-০-৫০-১, জ্যাম্পা ১০-০-৪৫-৪, অ্যাগার ১০-০-৪১-২)

ফল: অস্ট্রেলিয়া ২১ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-১-এ জয়ী অস্ট্রেলিয়া

ম্যান অব দা ম্যাচ: অ্যাডাম জ্যাম্পা

ম্যান অব দা সিরিজ: মিচেল মার্শ

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা
নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা
ম্যানসিটির নজরে মরক্কোর তরুণ মিডফিল্ডার বুয়াদ্দি
ম্যানসিটির নজরে মরক্কোর তরুণ মিডফিল্ডার বুয়াদ্দি
অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করবে কঙ্গো
অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতি শুরু করবে কঙ্গো
মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি
মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি
রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার
রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার
বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
বিশ্বকাপে আফ্রিকার দাপট
বিশ্বকাপে আফ্রিকার দাপট
৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা
৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা
রোনালদোকে পুরো সময় খেলানোর পক্ষে কোচ
রোনালদোকে পুরো সময় খেলানোর পক্ষে কোচ
সর্বশেষ খবর
‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

এই মাত্র | মন্ত্রীকথন

৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

১ মিনিট আগে | দেশগ্রাম

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান
সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

২ মিনিট আগে | জাতীয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের

৩ মিনিট আগে | মাঠে ময়দানে

ঢামেকের বাগান গেট এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
ঢামেকের বাগান গেট এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

৩ মিনিট আগে | নগর জীবন

তিস্তার পানি বিপৎসীমার ওপরে
তিস্তার পানি বিপৎসীমার ওপরে

৫ মিনিট আগে | দেশগ্রাম

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১১ মিনিট আগে | মন্ত্রীকথন

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা
২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা

১৫ মিনিট আগে | জাতীয়

টঙ্গীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
টঙ্গীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৬ মিনিট আগে | দেশগ্রাম

গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি
গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে মেসি

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

সিলেটে অসুস্থ গরুর মাংস বিক্রি, কারাগারে ব্যবসায়ী
সিলেটে অসুস্থ গরুর মাংস বিক্রি, কারাগারে ব্যবসায়ী

২২ মিনিট আগে | চায়ের দেশ

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ
বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ

৩৫ মিনিট আগে | জাতীয়

ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন
ফ্রান্সকে হারানোর অতীত স্মৃতিতে আত্মবিশ্বাসী সুইডেন

৩৬ মিনিট আগে | মাঠে ময়দানে

তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি: ডিএমপি
তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি: ডিএমপি

৪১ মিনিট আগে | নগর জীবন

টেকনাফে পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগ
টেকনাফে পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগ

৪২ মিনিট আগে | দেশগ্রাম

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা

৪৩ মিনিট আগে | চায়ের দেশ

জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা
জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’

৫০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মুন্সীগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩
মুন্সীগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩

৫০ মিনিট আগে | দেশগ্রাম

চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা
চার বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা

৫১ মিনিট আগে | জাতীয়

নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা
নটিংহ্যামে টেস্টের মধ্যেই বেন স্টোকসের অবসর ঘোষণা

৫১ মিনিট আগে | মাঠে ময়দানে

কুমিল্লা-১০ আসনে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
কুমিল্লা-১০ আসনে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৫২ মিনিট আগে | দেশগ্রাম

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

৫৫ মিনিট আগে | দেশগ্রাম

সিলেটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
সিলেটে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

৫৮ মিনিট আগে | চায়ের দেশ

পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম উদ্বোধন
পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম উদ্বোধন

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

মশারির ভেতরে সাপের কামড়ে একজনের মৃত্যু
মশারির ভেতরে সাপের কামড়ে একজনের মৃত্যু

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সর্বাধিক পঠিত
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

১২ ঘণ্টা আগে | জাতীয়

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের

৭ ঘণ্টা আগে | জাতীয়

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

১১ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

২১ ঘণ্টা আগে | জাতীয়

‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

৯ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?
অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

১৯ ঘণ্টা আগে | শোবিজ

এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর
এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর

৭ ঘণ্টা আগে | জাতীয়

মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা
ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন