শিরোনাম
প্রকাশ: ০৯:১৯, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ আপডেট: ০৯:৪৯, রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দূষণে ধুঁকছে বুড়িগঙ্গা

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
দূষণে ধুঁকছে বুড়িগঙ্গা

বুড়িগঙ্গা দীর্ঘদিন ধরে দূষণে ধুঁকছে। রাজধানীর পাশ দিয়ে বয়ে চলা নদীটির এই দুরবস্থা যেন বারোমাসি দুঃখিনীর মতো। মাসের পর মাস যায়, বছর ঘুরে আসে, কিন্তু নদীর কালো জল রং বদলায় না। ভরা বর্ষায়ও নদীর দূষণ সেভাবে কমে না। শুকনা মৌসুমে নোংরা জলে ভয়ানক দুর্গন্ধ ছোটে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) করা এক গবেষণায় বুড়িগঙ্গার ঋতুভিত্তিক দূষণের চিত্র উঠে এসেছে।

২০২২-২৩ সালে ছয় মৌসুম বা ১২ মাস ধরে নদীর আটটি স্থানের ১০টি মানদণ্ড পর্যবেক্ষণ করে ক্যাপস। গবেষণার জন্য উপাত্ত সংগ্রহ করা হয় মিরপুর ব্রিজ, বছিলা ব্রিজ, হাজারীবাগ, কামরাঙ্গীর চর, চাঁদনীঘাট, সদরঘাট, ধোলাইখাল ও পোস্তগোলা ব্রিজ থেকে।

মানদণ্ড ছিল পানির দ্রবীভূত অক্সিজেন, জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা, দৃশ্যমানতা, বৈদ্যুতিক পরিবাহিতা, তাপমাত্রা, অম্লত্ব বা পিএইচ, পানির ঘোলাটে ভাব, ক্ষারত্ব, অদ্রবণীয় ক্ষুদ্র কঠিন পদার্থ (টিএসএস) ও মোট দ্রবীভূত কঠিন পদার্থ বা টিডিএস। পরে গবেষণাগারে প্রাপ্ত উপাত্তগুলো বিশ্লেষণ করা হয়। প্রাপ্ত ফলাফলকে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩-এ উল্লেখিত জাতীয় আদর্শ মানমাত্রার সঙ্গে তুলনা করা হয়। 

ফলাফল বিশ্লেষণ করে ক্যাপস বলছে, বেশির ভাগ মানদণ্ডের ক্ষেত্রে বসন্ত ঋতুতে পর্যবেক্ষণ করা মানগুলো খুবই উদ্বেগজনক ছিল। অন্যদিকে পানির গুণমান বিবেচনায় বর্ষা ঋতু ছিল সেরা সময়। বিভিন্ন মানবসৃষ্ট কার্যকলাপ (প্রধানত পয়োনিষ্কাশন এবং শিল্পবর্জ্য নিষ্কাশন) এবং শুষ্ক ঋতুতে বৃষ্টির অভাবই উচ্চমাত্রার দূষণের কারণ হতে পারে বলে মনে করছে ক্যাপস। 

এমন পরিস্থিতিতে আজ রবিবার বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে। প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

ক্যাপসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারের নেতৃত্বে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) ১৫ সদস্যের একটি গবেষকদল গবেষণাটি পরিচালনা করে।

এ বিষয়ে কামরুজ্জমান মজুমদার বলেন, ‘বুড়িগঙ্গা তার খরস্রোতা রূপ হারিয়েছে নব্বইয়ের দশকেই। এখন বুড়িগঙ্গা পরিণত হয়েছে দূষণের নদীতে। পরিশোধন ছাড়া পয়ঃপ্রণালীর বর্জ্য নদীতে ছেড়ে দেওয়া এবং কারখানার বর্জ্যসহ নানা কারণে প্রতিনিয়ত নদীদূষণ হচ্ছে। আমরা এই গবেষণার মাধ্যমে বুড়িগঙ্গা নদীর ছয় মৌসুমের আটটি স্থানের পানির গুণগত মান মূল্যায়ন ও তুলনা করে দূষণের চরিত্র বুঝতে চেয়েছি।’

৮ মাস অক্সিজেনের ঘাটতি : জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পানিতে কী পরিমাণ দ্রবীভূত অক্সিজেন (ডিজলভড অক্সিজেন—ডিও) আছে, তা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড। জলাভূমিতে জীব বা অণুজীবের জীবনধারনের জন্য প্রতি লিটারে নূন্যতম পাঁচ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন হয়।

ক্যাপসের গবেষণায় দেখা গেছে, ছয় ঋতুতে বুড়িগঙ্গা নদীর আট স্থানে গড় দ্রবীভূত অক্সিজেন পাওয়া গেছে প্রতি লিটারে ৩.০১ মিলিগ্রাম। কেবল বর্ষা (৬.৫৫ মিলিগ্রাম/লিটার) ও শরৎকালেই (৬ মিলিগ্রাম/লিটার) প্রাণধারণের প্রয়োজনীয় অক্সিজেন পাওয়া গেছে। সবচেয়ে কম পাওয়া গেছে শীতকালে, ০.৬৩ মিলিগ্রাম।

বর্ষা ও শরৎকালে বুড়িগঙ্গার পানিতে বৃষ্টির পানি মিশে দূষণের পরিমাণকে কমিয়ে আনে। এই দুই ঋতুতে পর্যাপ্ত আলোর উপস্থিতিতে জলজ প্রাণী পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে। ফলে স্বাভাবিকভাবেই পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ে। এ ছাড়া এ সময় নদীতে পানির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকার কারণেও অক্সিজেন বাড়ে।

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী, মৎস্য চাষের জন্য অনুমোদিত বিওডি সীমা প্রতি লিটারে ছয় মিলিগ্রাম বা তার কম হতে হবে। পরিশোধিত পয়োনিষ্কাশন ও শিল্পবর্জ্য নিষ্কাশনের জন্য এই সীমা সর্বোচ্চ ৩০ মিলিগ্রাম।

ক্যাপসের গবেষণায় উঠে এসেছে, বুড়িগঙ্গার ছয় মৌসুমে আট স্থানের গড় বিওডি প্রতি লিটারে ১০৭.৯৪ মিলিগ্রাম, যা সহনীয় মাত্রার চেয়ে প্রায় ১৮ গুণ বেশি। বসন্তকালে বুড়িগঙ্গার গড় বিওডি গিয়ে ঠেকে ২১৭.৫০ মিলিগ্রামে, যা নির্ধারিত মাত্রার চেয়ে ৩৬ গুণ বেশি। অন্যদিকে বিওডি সবচেয়ে কম পাওয়া গেছে বর্ষায়। এ মৌসুমে বুড়িগঙ্গার প্রতি লিটার পানিতে ২৪.৩৮ মিলিগ্রাম বিওডি পাওয়া যায়। দূষণের পরিমাণ বেশি থাকায় বুড়িগঙ্গার আটটি স্থানের কোনোটিই মাছ চাষের উপযুক্ত ছিল না।

ক্রমেই ম্লান স্বচ্ছতা : পানির দৃশ্যমানতা বা ভিজিবিলিটি বলতে স্বচ্ছতাকে বোঝায়, যা দ্বারা বোঝা যায় পানির কত গভীর পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। গবেষণায় হেমন্তে (মধ্য অক্টোবর থেকে ডিসেম্বর) বুড়িগঙ্গায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ দৃশ্যমানতা পাওয়া গেছে। বিশেষ করে বছিলা সেতু, হাজারীবাগ ও সদরঘাটে দৃশ্যমানতা ২৫ ইঞ্চিরও বেশি ছিল। বছরের এ সময় বুড়িগঙ্গার বিভিন্ন পয়েন্টে গড়ে ২২ ইঞ্চি দৃশ্যমানতা পাওয়া গেছে। বিপরীতে বসন্ত ও শীতকালে দৃশ্যমানতা সাধারণত কম ছিল। গড়ে সবচেয়ে কম দৃশ্যমানতা পাওয়া যায় বসন্তেই, মাত্র ৯ ইঞ্চি।

বৈদ্যুতিক পরিবাহিতা ও তাপমাত্রা : বিশুদ্ধ পানিতে বৈদ্যুতিক পরিবাহিতা কম থাকে। বুড়িগঙ্গার পানিতে সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহিতা পাওয়া গেছে যথারীতি বসন্তকালেই। বছরের এ সময়ে বুড়িগঙ্গার আট পয়েন্টে প্রতি সেন্টিমিটারে গড়ে ৯১৭ মাইক্রোসিমেন্স বৈদ্যুতিক পরিবাহিতা পাওয়া গেছে। সবচেয়ে কম, ১৮২ মাইক্রোসিমেন্স পাওয়া গেছে বর্ষাকালে। তবে বৈদ্যুতিক পরিবাহিতার সর্বোচ্চ সহনীয় মানদণ্ডের (প্রতি সেন্টিমিটারে এক হাজার ২০০ মাইক্রোসিমেন্স) নিচেই ছিল বুড়িগঙ্গার পানি।

পানিতে সহনশীল তাপমাত্রার পরিবর্তন ঘটলে তা জলজ প্রাণীর জন্যও হুমকিস্বরূপ। ছয় মৌসুমে বুড়িগঙ্গার আট স্থানের গড় তাপমাত্রা ২৭.৫৫ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা ছিল শীতকালে, ২৩.১৩ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি গ্রীষ্মকালে, ২৯.৩২ ডিগ্রি সেলসিয়াস। পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, পরিশোধিত পয়োনিষ্কাশনের জন্য অনুমোদিত সীমা ৩০ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া বাকি মানদণ্ডগুলোর মধ্যে পানির ঘোলাটে ভাব (টার্বিডিটি) শীত ও বসন্তের মতো শুষ্ক ঋতুগুলোতে অনুমোদিত সীমা ছাড়িয়ে বেশি ছিল। বুড়িগঙ্গায় ছয় মৌসুমে আট স্থানের গড় অম্লত্ব বা পিএইচ (পটেনশিয়াল অব হাইড্রোজেন) পাওয়া গেছে ৭.৭৩। ঋতুভেদে পরিবর্তন হলেও বুড়িগঙ্গায় পিএইচের মাত্রা মাছ চাষ ও শিল্প উভয় উদ্দেশ্যের জন্য গ্রহণযোগ্য সীমার (৬ থেকে ৯) মধ্যেই রয়েছে।

ক্ষারত্বের (অ্যালকালিনিটি) মাত্রা বেশির ভাগ স্থান ও ঋতুতে সাধারণত প্রতি লিটারে ১৫০ মিলিগ্রাম থাকে, যা সাধারণভাবে উদ্বেগজনক নয়। পানিতে অদ্রবণীয় ক্ষুদ্র কঠিন পদার্থ বা টিএসএস সবচেয়ে বেশি পাওয়া গেছে ধোলাইখালে, যা অনুমোদিত সীমার চেয়ে অনেকটাই বেশি।  মোট দ্রবীভূত কঠিন বা টিডিএসও ছিল নির্ধারিত সর্বোচ্চ মানদণ্ডের নিচে।

হারানো যৌবন ফিরে আসবে কি না : দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন ও নদী নিয়ে কাজ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। ইংল্যান্ডের টেমস নদীও এককালে ভয়াবহ দূষিত ছিল এবং তা পরে দূষণমুক্ত করা গেছে বলে জানান তিনি। 

তিনি বলেন, ‘বুড়িগঙ্গা দূষণের প্রধান কারণ কলকারখানা থেকে আসা তরল ও কঠিন বর্জ্য। এগুলোকে প্রথম ধাক্কায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনায় পরিশোধন করতে হবে। এটা করলে পানির গুণগত মান অনেক উন্নত হয়ে যাবে। দ্বিতীয়ত, বুড়িগঙ্গা একসময় ব্রহ্মপুত্র থেকে পানি পেত। ৩০০ থেকে ৪০০ বছর আগে গঙ্গা থেকে পানি পেত, যে কারণে এটার নাম বুড়িগঙ্গা। ৫০ বা ১০০ বছর আগেও যমুনা নদী থেকে পানি আসত। সেই পানি পুনরুদ্ধার করলে এবং পানির প্রবাহ বাড়লে ধীরে ধীরে পানি পরিষ্কার হয়ে যাবে। তৃতীয়ত, নদীর তলদেশ থেকে আবর্জনা তুলে প্রশস্ততা ও গভীরতা বাড়াতে হবে। এই তিনটি কাজ একসঙ্গে করলে বুড়িগঙ্গাকে পুনরুদ্ধার করা সম্ভব। ‘

গত ২২ সেপ্টেম্বর রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ঢাকা ও ঢাকার আশপাশের তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদ ও নদীর প্রাণ ফিরিয়ে আনার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে একটি প্রকল্পের জন্য আলোচনা চলছে। এই প্রস্তাবের প্রধান উপাদানগুলোও প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছে।

তবে এই তালিকায় বুড়িগঙ্গা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বুড়িগঙ্গার সমস্যা খুবই জটিল। শুধু ড্রেজিং (খনন) করলেই এর সমাধান হবে না। বুড়িগঙ্গার তলদেশে যে হাজার হাজার টন পলিথিন, সেগুলো অপসারণ করে আপনি কী করবেন? এর একটি সমাধান খুঁজে বের করতে হবে। দেড় বছরে আমাদের জন্য এর সমাধান খুঁজে বের করা অসম্ভব।’

সৌজন্যে : কালের কণ্ঠ    

এই বিভাগের আরও খবর
মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
ভার্মি কম্পোস্ট উৎপাদনে বদলেছে অনেকের ভাগ্য
ভার্মি কম্পোস্ট উৎপাদনে বদলেছে অনেকের ভাগ্য
হারিয়ে যাচ্ছে দেশীয় ফল
হারিয়ে যাচ্ছে দেশীয় ফল
সুন্দরবনের বন্যপ্রাণী নিধনে চিহ্নিত ১৫০ শিকারী, তালিকা গোয়েন্দা সংস্থার হাতে
সুন্দরবনের বন্যপ্রাণী নিধনে চিহ্নিত ১৫০ শিকারী, তালিকা গোয়েন্দা সংস্থার হাতে
লক্ষ্মীপুরে অদ্ভুত প্রাণীর বিচরণে বিস্ময়
লক্ষ্মীপুরে অদ্ভুত প্রাণীর বিচরণে বিস্ময়
টেকনাফে বন্যহাতি চলাচলের পথে দেয়াল নির্মাণ, উদ্বেগ পরিবেশকর্মীদের
টেকনাফে বন্যহাতি চলাচলের পথে দেয়াল নির্মাণ, উদ্বেগ পরিবেশকর্মীদের
বোয়ালমারীতে আলুবোখারা চাষ করে সাড়া ফেলেছেন হাবিবুর
বোয়ালমারীতে আলুবোখারা চাষ করে সাড়া ফেলেছেন হাবিবুর
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষের মাঠ দিবস, চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষের মাঠ দিবস, চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বর্ষার ফুল
প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বর্ষার ফুল
নওগাঁয় ফ্রুট ব্যাগের সংকট, বিপাকে আম চাষিরা
নওগাঁয় ফ্রুট ব্যাগের সংকট, বিপাকে আম চাষিরা
এবার ভিন্ন রূপে হাজির হয়েছে আষাঢ় মাস
এবার ভিন্ন রূপে হাজির হয়েছে আষাঢ় মাস
বাসাইলে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
বাসাইলে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
সর্বশেষ খবর
রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড
সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড

১০ মিনিট আগে | মাঠে ময়দানে

দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪
দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

১৩ মিনিট আগে | নগর জীবন

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

২৬ মিনিট আগে | শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি
১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু
আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু

১ ঘণ্টা আগে | নগর জীবন

সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ
সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান

১ ঘণ্টা আগে | জাতীয়

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?
কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

২ ঘণ্টা আগে | জাতীয়

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

পরের পর্বের জন্য শক্তি সঞ্চয় করছেন মেসি
পরের পর্বের জন্য শক্তি সঞ্চয় করছেন মেসি

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের অপূর্ণতার গল্প
বিশ্বকাপের অপূর্ণতার গল্প

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘দলে মেসি থাকতেই পারেন, আমরা ভয় পাই না’
‘দলে মেসি থাকতেই পারেন, আমরা ভয় পাই না’

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু
রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কালীগঞ্জে ১০ দিনে ১০ গরু চুরি, পাহারায় গ্রামবাসী
কালীগঞ্জে ১০ দিনে ১০ গরু চুরি, পাহারায় গ্রামবাসী

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা
পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

৪ ঘণ্টা আগে | নগর জীবন

গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহকারী বৃদ্ধের মরদেহ উদ্ধার, ধারণা বন্যহাতির আক্রমণ
গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহকারী বৃদ্ধের মরদেহ উদ্ধার, ধারণা বন্যহাতির আক্রমণ

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

১০ ঘণ্টা আগে | জাতীয়

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১৬ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৩ ঘণ্টা আগে | অর্থনীতি

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

১১ ঘণ্টা আগে | নগর জীবন

অভিষেক হলো না, শচিনের ৩৬ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় সূর্যবংশী
অভিষেক হলো না, শচিনের ৩৬ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় সূর্যবংশী

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন