অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বসুন্ধরা শুভসংঘ, নীলফামারী সরকারি কলেজ শাখা। শনিবার সকালে নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘের ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রভাতফেরি শেষে শহিদ মিনারে সমবেত হন। এরপর ভাষা শহিদদের স্মরণে শহীদ মিনারের বেদিতে ফুলেল শুভেচ্ছা অর্পণ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ ও বসুন্ধরা শুভসংঘ নীলফামারী সরকারি কলেজ শাখার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মো. আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও সংগঠনের পৃষ্ঠপোষক প্রফেসর মোহাম্মদ গোলাম মোস্তফা চৌধুরী। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জনাব শায়লা পারভীন এবং উপদেষ্টামণ্ডলী জনাব রতন চন্দ্র রায়, উৎপল চন্দ্র রায়, মো. আবু বকর সিদ্দিক, রোমানা আক্তার।
কর্মসূচিটির সার্বিক নেতৃত্বে ছিলেন বসুন্ধরা শুভসংঘ নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি মো. ইমরান শাহ্।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম বলেন, "১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ ধরেই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়।"
উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গোলাম মোস্তফা চৌধুরী বলেন, "মাতৃভাষা দিবসের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। শুভসংঘের সদস্যরা যেভাবে সমাজসেবামূলক কাজের পাশাপাশি জাতীয় দিবসগুলো গুরুত্বের সাথে পালন করছে, তা আমাদের কলেজের জন্য গর্বের।"
প্রধান উপদেষ্টা জনাব শায়লা পারভীন বলেন, "আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন শুধু ভালো ছাত্র নয়, বরং বাংলা ভাষা চর্চায় উদ্যমী হয়ে ওঠে। ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন তাদের হৃদয়ে দেশপ্রেমের বীজ বপন করবে।"
সংগঠনের সভাপতি মো. ইমরান শাহ্ বলেন, "মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে যারা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমাদের আজকের এই আয়োজন। আমরা চাই সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে একুশের চেতনা সবার হৃদয়ে জাগ্রত থাকুক।"
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কর্মসূচিটি সফল করতে অংশ নিয়েছেন বসুন্ধরা শুভসংঘ নীলফামারী সরকারি কলেজ শাখার সহ সভাপতি লাজু ইসলাম, রওনক হাসান, আবরার শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আজমাইন মেবিন, আদনান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সিয়াম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক যমুনা রায়, ফারিহা আক্তার, নুরাইন খান, অর্থ সম্পাদক শাহরিয়ার ইসলাম, আপ্যায়ন সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য আসাদুজ্জামান হৃদয়, জাকিয়া সুলতানা জেমি এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
বিডি-প্রতিদিন/তানিয়া