টেকনাফে অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সোমবার টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়ন-এর পাঁচটি করে পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বসুন্ধরা শুভসংঘ টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টেকনাফ সদর ইউনিয়নে পবিত্র রমজানের ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম বিপ্লব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলম, অর্থ সম্পাদক হাসিব মাহমুদ, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।
এদিকে সাবরাং ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলী সোহাগ, সহ-সভাপতি আজম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত, সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ সাইফ প্রমুখ।
উপহার পেয়ে ফাতেমা বেগম বলেন, “রমজান মাসে এই সহায়তা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছিল। বসুন্ধরা শুভসংঘের এই উপহার আমাদের ইফতার ও সেহরির আয়োজন করতে অনেকটা সহায়তা করবে। আল্লাহ যেন তাদের এই মানবিক উদ্যোগের উত্তম প্রতিদান দেন।”
টেকনাফ উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক শাহ আলম বিপ্লব বলেন, বসুন্ধরা শুভসংঘ একটি মানবিক সামাজিক সংগঠন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের যেকোনো দুর্যোগে এ সংগঠন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এর আগেও বহুবার বসুন্ধরা শুভসংঘ টেকনাফের অসচ্ছল নারী-পুরুষের কাছে সহায়তার হাত বাড়িয়েছে। সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে টেকনাফের ৩০ জন নারী এখন স্বাবলম্বী হয়েছেন।
বিডি-প্রতিদিন/তানিয়া