বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা সদরের হাজী শামছুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক মনোজ্ঞ আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় মাদ্রাসার অ্যাকাডেমিক রুমে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিজাতুল কোবরা কমপ্লেক্সের প্রভাষক আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সদস্য ও মেম্বার পদপ্রার্থী আবু রাসেল মনি।
এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেফজ বিভাগের প্রধান মো. উসমান গনি, নাজেরা বিভাগের প্রধান মো. মোকলেসুর রহমান, নূরানী বিভাগের প্রধান মো. আব্দুর রহমান, সহকারী শিক্ষক আশিকুর রহমান, শাহাদাত হোসেন, শুভসংঘের সদস্য রাশেদুজ্জামান, এনামুল হকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতায় মাদ্রাসার বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের কণ্ঠসৌন্দর্য, তাজবিদ ও সুরের মাধুর্য উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে সাতক্ষীরার সরুলিয়া গ্রামের মো. আবির হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করে নলতা গ্রামের সাইদুল ইসলাম এবং তৃতীয় স্থান লাভ করে মাছখোলা গ্রামের তামিম হোসেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে ফাহাদ হোসেন বলেন, “শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আযান প্রতিযোগিতা শুধু কণ্ঠসৌন্দর্যের চর্চা নয়, বরং এটি ইসলামী সংস্কৃতি, শৃঙ্খলা ও আত্মিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। বসুন্ধরা শুভসংঘ সবসময় মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা চাই, নিয়মিত কুরআন তিলাওয়াত, গজল, হামদ-নাত ও আযানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠুক। জেলা কমিটি এ ধরনের সব ইতিবাচক উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করবে।”
প্রধান অতিথি আব্দুস সাত্তার বলেন, “আজকের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। আযান ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। শুদ্ধ উচ্চারণ ও সুরের মাধ্যমে আযান পরিবেশন করা একটি ইবাদতস্বরূপ। শিক্ষার্থীরা আজ যে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছে, তা ভবিষ্যতে তাদেরকে দ্বীনি জ্ঞান ও নৈতিকতার ক্ষেত্রে আরও সমৃদ্ধ করবে। এ ধরনের প্রতিযোগিতা তাদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টি করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে।”
বিশেষ অতিথি আবু রাসেল মনি বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও আমরা মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে একসঙ্গে কাজ করতে চাই।”
এসময় আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসাটির শিক্ষার্থী সামিউল আলম সিয়াম, সায়দ রহমান, হযরত ইসমাইল, সুমন বাবু, আবু সাইদ, তুহিন আহম্মেদ, তামিম হোসেন, আবির হোসেন, মো. ইব্রাহিম, মো. শাহারিয়া নাফিজ, সিয়াম, মো. সিয়াম গাজি, সামিউল ইসলাম, মো. সিয়াম হোসেন, মো. তাসিম বিল্লাহ, ইসরাফিল, সিয়াম, আজিজুল, হাবিবুল বাসার, সুজন, জুনায়েদ আলী, আরাফাত হোসেন, সাইদুল, আশরাফুল, ইসরাফির রহমান, রহমত আলি, ইব্রাহিম, জামিনুর রহমান, মুস্তাকিম, সাদিকুর রহমান, রামিম হোসেন, নাফিজ, আব্দুর রহমান, আফিফ আব্দুল্লাহ, রেদওয়ান, মিনহাজ, তামিম, তানভির, রিয়াজুল, সাব্বির, ইব্রাহিম, মোমিনুল, নিহাদ সাব্বির প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া