নীলফামারীর সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে পবিত্র রমজান মাসের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী। বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. নাছিম রেজা শাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠ পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা তোফাজ্জল হোসেন লুতু।
এসময় রমজানের তাৎপর্য ও গুরুত্বের ওপর আলোকপাত করেন আল হুদা একাডেমির শিক্ষক মো. মাহমুদুল হাসান খাজা। তিনি বলেন, রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস এবং ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। এই মাসে ইসলাম ধর্মগ্রস্থ কোরআন নাজিল হয়। রমজান হলো আল্লাহর নৈকট্য লাভ, দোয়া কবুল ও নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তনের সর্বোত্তম সময়। রোজার মাধ্যমে মুমিনদের মধ্যে তাকওয়া বা আল্লাহভীতি অর্জন হয় এবং আত্মশুদ্ধি লাভ করা যায়।
বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নাজমা পারভীন স্নিগ্ধা, আইসঢাল খিয়ারপাড়া আলিম অ্যান্ড ভোকেশনাল মাদ্রাসার শিক্ষক এস এম শাকিল ইসলাম, বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর শাখার ক্রীড়া সম্পাদক সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মুন্না দাস, আমির হোসেন, আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এম মাসুদ পারভেজ, নবীনুর রহমান নবীন, বশিরুল আলম, তাসকিন তানিয়া সরকার,সাবা তাবাচ্ছুস ত্রপা, নুসাইবা চৌধুরী জিন্নতি, রিফাত চৌধুরী, সুনামী আলম, সিরাত আলম, রোমানা, আবির হাসান, সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল