পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহে একটি মাদ্রাসায় খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখা। শুক্রবার ময়মনসিংহ সদর উপজেলার মীরবাড়ি রোডের গলগন্ডা এলাকায় অবস্থিত বাইতুত তাকওয়া জামে মসজিদ সংলগ্ন মাদরাসাতুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসায় এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদ্রাসাটির মুহতামিম মুফতি আল আমীন হুদা বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সহযোগিতা করায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুকরিয়া জানাচ্ছি।”
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা নিজাম উদ্দিন সৌরভ, সভাপতি নাফিউল হাসান মুবিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ নাঈম, সাংগঠনিক সম্পাদক আনিমুর রহমান রিয়াদ, ভ্রমণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অশেষ দেব, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আল শাহরিয়ার বিবেক, প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদী, মাদরাসার শিক্ষক হাফেজ সিফাত উল্লাহ, হাফেজ শুয়াইব এবং হাফেজ নাজির আহমদ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাফিউল হাসান মুবিন বলেন, পবিত্র রমজান মাস আমাদের ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও সামাজিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
মাদ্রাসার কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া