হুহু করে বাড়ছে পিঁয়াজের দাম। এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা। গত সপ্তাহে রাজবাড়ীর বিভিন্ন হাটবাজারে প্রতি মণ (৪০ কেজি) পিঁয়াজ বিক্রি হয়েছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ২০০ টাকা। তবে চাষিরা বলছেন, এখন পিঁয়াজের দাম বাড়লেও সব মুনাফা যাচ্ছে গুটিকয় মজুতদারের পেটে। কারণ কৃষকের ঘরে এখন পিঁয়াজ নেই। সাধারণ কৃষক এর সুফলও পাচ্ছেন না। তাঁরা বঞ্চিত হচ্ছেন। ফরিদপুরের ভাঙ্গার বড় মুচকুরনি গ্রামের পিয়াজ চাষি নূর আলম শেখ (৪৫) বলেন, ‘পিঁয়াজের দাম এখন বেড়েছে। শতকরা ৯৫ ভাগ চাষির ঘরে পিঁয়াজ নেই। যেসব চাষির ঘরে পিঁয়াজ আছে তা খুবই সামান্য। যারা পিঁয়াজ কিনে মজুত করেছিল, তারা লাভবান হচ্ছে।’ চাষিরা বলছেন, ১৫-২০ দিন আগে পিঁয়াজের ঝাঁজ বাড়া শুরু করে। স্থানীয় কিছু মজুতদার মৌসুম শুরুর দিকেই কম দামে পিঁয়াজ কিনে মজুত করেছিলেন। তাঁদের কাছে এখনো পিঁয়াজ রয়েছে। দামের সুফল তাঁরাই পাচ্ছেন, কৃষক বঞ্চিত হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে ফরিদপুরের এক ব্যবসায়ী বলেন, পিঁয়াজের বাজারে সিন্ডিকেট রয়েছে। তারা পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পারে। বাজারে নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে জানান এই ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে পিঁয়াজের সরবরাহ কম। বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজারে প্রতি মণ পিঁয়াজ বিক্রি হয়েছে ৪ হাজার টাকা। শুক্রবার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া হাটে প্রতি মণ বিক্রি হয়েছে ৪ হাজার ১০০ টাকা। গতকাল কোলারহাট ও মাশালিয়া বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, বাজারে পিঁয়াজের সরবরাহ কম। মুড়িকাটা পিঁয়াজ আসা পর্যন্ত বাজারে সরবরাহ কম থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে এ বছর ৫ হাজার ৮৭৫ হেক্টর জমিতে মুড়িকাটা পিঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে পিঁয়াজ বাজারে আসতে আরও এক মাস লাগবে। এ ছাড়া চৈত্রের প্রথম সপ্তাহে হালি পিঁয়াজ বাজারে আসবে।
শিরোনাম
- হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার
- টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী
- ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলার মুখে কঠোর অবস্থানে বিবিসি
- ইনশাআল্লাহ, ২৫ ডিসেম্বর দেশে ফিরব : তারেক রহমান
- রক্তে কেনা ‘বিজয়’ শুধুই ফায়দা লোটার হাতিয়ার?
- শীতার্তের পাশে থাকুক মানবতার হাত
- হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার
- রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী
- কুড়িগ্রামে মর্যাদাপূর্ণ আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- মা বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার নিক রাইনার
- এসআইআর খসড়া তালিকা প্রকাশ, বাদ গেছে ৫৮ লাখের বেশি ভোটারের নাম
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : চারদিনে গ্রেফতার ২৪৩৩
- সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতেই বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন : গণপূর্ত উপদেষ্টা
- মেসির সফরে বিশৃঙ্খলার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ
- মারামারিতে জড়ানো এক শিক্ষককে বরখাস্ত, আরেকজনকে শোকজ
- কাড়াকাড়ির পর রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
- বিজয় দিবসেও চবিতে উত্তেজনা
- জয়পুরহাটে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি
- কক্সবাজারে জলাতঙ্কের টিকা পাচ্ছে ৩৫ হাজার কুকুর
- আইপিএলের নিলামে প্রশান্ত ও কার্তিকের রেকর্ড
পিঁয়াজের বাড়তি দাম মজুতদারদের পকেটে
ঘরে পিঁয়াজ নেই দাম বাড়লেও বঞ্চিত কৃষকরা
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী ও অজয় দাস, ভাঙ্গা (ফরিদপুর)
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় : মির্জা আব্বাস
১৬ ঘণ্টা আগে | রাজনীতি
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
৩০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস, তবুও গ্রিন কার্ডের সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় নারী!
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতেই বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন : গণপূর্ত উপদেষ্টা
৮ ঘণ্টা আগে | জাতীয়