গাইবান্ধার সাঘাটায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে মোটরসাইকেল শোডাউন কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। সাঘাটার ইউএনও মীর মো. আল কামাহ্ তমাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রবিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও আশপাশ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিশাদ এবং মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার সমর্থকদের মোটরসাইকেল শোডাউন কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন এ আদেশ জারি করেছে। এ ব্যাপারে সাঘাটা থানার ওসি মনির হোসেন বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে। ১৪৪ ধারা ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- বিসিএলেও খেলা হচ্ছে না অভিজ্ঞ নাহিদার
- ৫ উইকেট নিয়েও দলে জায়গা হারালেন নিসার
- মহান বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা
- কানাডায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী
- সিরাজগঞ্জে ফুলের শ্রদ্ধায় শহীদদের স্মরণ
- পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন
- যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস পালন
- বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ফুলেল শ্রদ্ধা
- বিজয় দিবস উপলক্ষে সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচ
- যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত
- বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা
- আসন্ন নির্বাচনে বিতর্ক এড়াতে হবে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ ডিসেম্বর)
- সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ড
- বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
- বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার
- বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
- বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা রাশিয়ান হাউসের
- রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা
- হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে : আখতার