শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ আপডেট: ০০:৩৩, সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাজনীতির বিজ্ঞানে ম্যাটিকুলাস ডিজাইন!

গোলাম মাওলা রনি
প্রিন্ট ভার্সন
রাজনীতির বিজ্ঞানে ম্যাটিকুলাস ডিজাইন!

রাজনীতি একটি বিজ্ঞান। আপ্তবাক্যটি অন্য সব রাজনীতিবিদের মতো আমিও শুনেছি কিন্তু বিজ্ঞানের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে কখনো ভাবিনি। আর কীভাবেই বা ভাবব, যেখানে রাজনীতির প্রধান হাতিয়ার হুন্ডাগুন্ডা দলবাজি! টাকা ছাড়া যেখানে পদপদবি মেলে না। নমিনেশন ইলেকশনে বস্তা বস্তা টাকার খেলা এবং ড্রাম ভর্তি ঘি অঞ্জলি না দিলে যেখানে তকদির খোলে না সেখানে বিজ্ঞান নিয়ে ভাববার সময় কোথায়। বিজ্ঞান সম্পর্কে যদি আপনাকে চিন্তা করতে হয় তবে প্রথমেই বিজ্ঞানের সংজ্ঞা জানতে হবে। বিজ্ঞানের সহজসরল অর্থ হলো- বিশেষ জ্ঞান বা স্পেশাল নলেজ। অজানাকে জানার কৌতূহল, চলমান বিষয়বস্তু সম্পর্কে সন্দেহ এবং সেই সন্দেহ দূর করার জন্য অনুসন্ধান গবেষণা কিংবা চেষ্টা-তদবিরের নামই বিজ্ঞান। কাজেই কেউ যদি বিজ্ঞানমনস্ক হয়ে প্রশ্ন করেন যে টাকা এলো কোত্থেকে! হুন্ডা কেন গুন্ডা বহন করবে। ঘি কেন নেতার পদতলে মালিশ করে নিজের সত্তা বিসর্জন দিয়ে রাজনীতি করতে হবে। অথবা টিআর, কাবিখা, কাবিটা, ঘুষ, দুর্নীতি, ব্যাংকলুট, শেয়ারমার্কেট কেলেঙ্কারির পর কেন রাজনীতি করার জন্য ওয়েস্টিন নামক পাঁচ তারকা হোটেলে পাপিয়ার খদ্দের হয়ে নৃত্যগীত-সুরা সাকির প্রতি অনুরাগ দেখাতে হবে! এসব প্রশ্ন যদি কোনো রাজনৈতিক কর্মী কোনো ক্ষমতাধর নেতার সামনে উচ্চারণ করেন তবে তার বত্রিশটি দাঁত আর আস্ত থাকবে না। প্রশ্নকর্তার গালের চামড়া-পিঠ ও পশ্চাদ্দেশের যে কী বেহাল করা হবে তা যারা বুঝতে পারেন তারা রাজনীতি করতে এসে সরে গেলেও বিজ্ঞান চর্চা তো দূরের কথা বরং বিজ্ঞান থেকে ৩৩ আলোকবর্ষ দূরে অবস্থান করে ইয়া টাকা! ইয়া হুন্ডা। ইয়া গুন্ডা। ওয়া নেতা, কিয়্যা নেতা ইত্যাদি জিকিরফিকিরে টেম্পো স্ট্যান্ড গরুর হাট, ময়লার ভাগাড়, কাঁচাবাজার ইত্যাদি স্থানে রাজনীতির সৌধ নির্মাণ করে সমানতালে নৃত্যগীত আরম্ভ করে দেবে।

উল্লেখিত কারণে বাংলাদেশে যখন গত ১৪ মাস আগে হঠাৎ করে আমরা ম্যাটিকুলাস ডিজাইনের কথা শুনলাম, তখন এ কথা ভেবে ভারি আশ্চর্য হলাম যে রাজনীতিতে আবার অঙ্ক এলো সহজসরল অর্থকোত্থেকে! আমাদের সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং অভিজ্ঞান যেখানে বিজ্ঞানের ব-এর কাছে যেতে দেয় না সেখানে শেখ হাসিনার পতনে বিজ্ঞানের জননী অঙ্ক ব্যবহার করে অর্থাৎ গণিতের সূত্র অনুযায়ী পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করে ২০২৪ সালের জুলাই বিপ্লব সংঘটিত কীভাবে হলো? আমরা যখন বাংলার হাজার বছরের রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো ম্যাটিকুলাস ডিজাইনের কথা শুনলাম তখন সবাই ছি ছি ছ্যা ছ্যা রবে সেভাবে আওয়াজ করতে লাগলাম তা হুবহু পঞ্চদশ শতাব্দীতে ইউরোপের খ্রিস্টান ধর্মগুরুদের মহাবিজ্ঞানী গ্যালিলিওর টেলিস্কোপ আবিষ্কারের বিরুদ্ধে রেগেমেগে অস্থির হাওয়ার সঙ্গে মিলে গেল।

বিজ্ঞানের সঙ্গে প্রচলিত অনেক ধর্মের বিরোধ বহু শতাব্দীর পুরোনো এবং এই বিরোধে ধর্মান্ধরা আদিকালে এতটা নির্মমতা ও নিষ্ঠুরতা প্রদর্শন করেছে যে কোনো বিজ্ঞানী উন্মাদ না হলে সাধারণত ধর্ম নিয়ে প্রশ্ন করে না। কিন্তু রাজনীতি নিয়ে প্রশ্ন করার মধ্যেই গণতন্ত্রের সৌন্দর্য, সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র গঠনের মূলমন্ত্র নিহিত থাকে বিধায় পৃথিবীর শ্রেষ্ঠতর জাতিগোষ্ঠী রাজনীতির বিজ্ঞান চর্চা অবারিত করেছে। রাজনীতির বিজ্ঞান চর্চার কারণে মার্কিন মুলুকে একজন মার্টিন লুথার কিং জুনিয়র, মোহাম্মদ আলী ক্লে, অপরাহ উইনফ্রে, ডেপজেল ওয়াশিংটন, বারাক ওবামা কিংবা জোহরান মামদানির মতো মানবের জন্ম ও বিকাশ লাভ হয়। কিন্তু আমাদের মতো দেশে রাজনীতিতে বিজ্ঞান চর্চা হলে কী ধরনের ভয়ংকর পরিণতি হতে পারে, তা বোধ করি ২০২৫ সালে বাংলাদেশের আমজনতাকে খুলে বলতে হবে না।

বাংলাদেশের রাজনীতিতে বিজ্ঞান না থাকার কারণে আমরা ১৯৭২ থেকে ১৯৭৫ সাল অবধি বাকশাল, রক্ষীবাহিনী, কম্বল চোর, চিনি চোর নিয়ে প্রশ্ন করতে পারিনি। ১৯৭৫ সালের নভেম্বর থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রশ্ন করিনি হাঁ-না ভোট কাকে বলে- উহা কত প্রকার ও কী কী? একই সময়ে আমাদের মনে আসেনি মার্শাল ল প্রফ্লেসেশন কীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হয় এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড কীভাবে ইনডেমনিটি পায় এবং ঘাতকরা কীভাবে দেশ থেকে পালায় এবং আবার ফিরে এসে রাজনৈতিক দল করে নিজেদের হত্যাযজ্ঞ নিয়ে উল্লাস করে।

এরশাদ জমানায় আমরা বলতে পারিনি- কীভাবে জেনারেল মঞ্জুরকে হত্যা করা হলো এবং পার্লামেন্টে কীভাবে ৩০ সেট গয়নার অনুপ্রবেশ ঘটল। আমরা জিনাত মোশাররফ কিংবা মারিয়া মমতাজকে নিয়ে দুইটি তাজমহল নির্মাণ করা উচিত বলে কবিতা রচনার কথা ভেবেছি কিন্তু রাজপুরুষের ভ্রষ্টতা, চরিত্রহীনতা, দুর্নীতি অনিয়মের কথা চিন্তার আগেই ঠক ঠক করে কেঁপেছে। বিজ্ঞান বাদ দিয়ে আমরা আবেগ দিয়ে আমাদের রাজনীতিকে এতটা মহান করে তুলেছি যে নেতা-নেত্রীদের মানমর্যাদাকে দেবতুল্য করে তাদের জুতো স্যান্ডেল মাথায় তুলে নিজেদের যাবতীয় পাপকে পুণ্যে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অথচ সভ্য জাতির মতো আমরা যদি বিজ্ঞানের আলোকে রাজনীতি নিয়ে গবেষণা করতাম তবে দেখতে পেতাম পৃথিবীর সব মহান রাজপুরুষ-রাজনীতিবিদ এবং রাজদরবারের প্রধান অলংকার এবং অপরিহার্য বিষয় ছিল বিজ্ঞান-দর্শন, শিল্প-সাহিত্য এবং সংস্কৃতি। দরবারের একাংশে থাকতেন সেনাপতি-মন্ত্রী, আমির-ওমরাহ, ব্যবসায়ী, রাষ্ট্রদূত। থাকতেন সভাকবি- সভাপণ্ডিত। মাঝেমধ্যে দরবার আলোকিত করতেন কাজী উল ফুজ্জাত অর্থাৎ রাষ্ট্রের প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের বরেণ্য রাজনৈতিক অভিজাতবর্গ। দরবারে মাঝেমধ্যে সংগীত বিতর্ক নৃত্যগীতের আসর বসত আবার আমজনতা-ভিক্ষুক, সাহায্য প্রার্থী এবং মজলুমদের জন্য রাজদরবারকে অভয়ারণ্য বানিয়ে ফেলা হতো, সেখানে রাজার কাছে স্বয়ং রাজা, রাজপুত্র, রাজপরিবারের বিরুদ্ধে নালিশ জানানো যেত।

আমি ভেবে অবাক হই- আর্কিমিডিস, নিউটনের মতো বিজ্ঞানী কীভাবে রাজার আনুকূল্য পেয়েছিল। কলম্বাসের মতো নাবিক কীভাবে আমেরিকা বিজয়ের স্বপ্নের কথা বলার জন্য স্পেনের রাজা ফার্ডিনান্দ এবং রানি ইসাবেলার রাজদরবারে প্রবেশ করেছিলেন। কীভাবে প্লেটো প্রাচীন গ্রিসের রাজনীতির ধর্ম গুরু হয়েছিলেন এবং অ্যারিস্টটল কীভাবে আলেকজান্ডারের শিক্ষক নিয়োজিত হয়েছিলেন। কেনো রোমান সম্রাট মহাজ্ঞানী সেনেফাকে মন্ত্রী বানিয়েছিলেন এবং রাজসিংহাসনে বসে মার্কাস অরলিয়াস কীভাবে সর্বকালের সেরা দার্শনিক এবং ঋষি হতে পেরেছিলেন। খলিফা হারুন আল রশিদ কেন বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন এবং মহাকালের শ্রেষ্ঠ গণিতবিদ, রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী জাবির আল হাইয়ানকে পারস্য থেকে বাগদাদে নিয়ে এসেছিলেন।

রাজনীতির সঙ্গে বিজ্ঞানের সূত্রেই চিত্রকর লিউনার্দো দা ভিঞ্চিকে রাজা তার সামরিক উপদেষ্টা বানিয়েছিলেন। ফলে আধুনিক হেলিকপ্টার ও কামানের ডিজাইন এগুলো আবিষ্কারের শত শত বছর আগে দ্য ভিঞ্চি মানবজাতির জন্য তৈরি করে যেতে পেরেছিলেন। মেডিকেল সায়েন্সের অ্যানাটমিতে লিউনার্দো দ্য ভিঞ্চির অবদানকে আধুনিক পৃথিবীর এক্স-রে এমআরআই সিটি স্ক্যানও অতিক্রম করতে পারেনি।

তিনি তার জমানায় মানবদেহের পেশিসমূহ এত নিখুঁতভাবে অঙ্কন করে গেছেন যা ডাক্তাররা জটিল অপারেশনের সময় আজও ব্যবহার করে থাকেন। রাজা যখন আলেকজান্ডার, জুলিয়াস সিজার কিংবা নেপোলিয়নের মতো রাষ্ট্রবিজ্ঞানী হন তখন যুদ্ধ শুরুর আগে যুদ্ধের ময়দান, প্রতিপক্ষের অস্ত্র, গোলাবারুদ মোকাবিলার জন্য অঙ্ক শাস্ত্রবিশারদ এবং জ্যামেতি ও ত্রিকোনোমিতি বিশারদদের সঙ্গে ঘন ঘন বৈঠক করেন। যাত্রাপথের জন্য তার দরকার পড়ে ভূগোলবিদ, চিকিৎসক, মনোবিজ্ঞানী, পুষ্টিবিদসহ নানা বিষয়ের বিশেষজ্ঞ। কিন্তু রাজা যখন বিজ্ঞানবিদ্বেষী হয়ে পড়েন তখন চাটুকার, তোষামদকারী, দুর্নীতিবাজ, নষ্ট-ভ্রষ্টরা ব্যাকটেরিয়া ও ভাইরাসের মতো রাজনীতির ওপর চেপে বসে ঠিক যেভাবে মৃত প্রাণী বা উদ্ভিদের পচন ধরাতে ব্যাকটেরিয়া ও ভাইরাসের দল উড়ে এসে জুড়ে বসে এবং আক্রান্ত প্রাণীদেহ অথবা উদ্ভিদকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তাদের মিশন শেষ করে।

লেখক : সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক

এই বিভাগের আরও খবর
সাহসিকতা ইসলামের অনন্য নির্দেশনা
সাহসিকতা ইসলামের অনন্য নির্দেশনা
আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা
আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা
জাতিসংঘ মিশন
জাতিসংঘ মিশন
কঠিন সময়ে গণমাধ্যম
কঠিন সময়ে গণমাধ্যম
নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি
নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি
স্বাস্থ্য শিক্ষা সুরক্ষায় কাটছাঁট
স্বাস্থ্য শিক্ষা সুরক্ষায় কাটছাঁট
হাদির ওপর হামলা
হাদির ওপর হামলা
অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে
অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে
বিপন্ন বঙ্গোপসাগরের মাছ
বিপন্ন বঙ্গোপসাগরের মাছ
নারীর ওপর সহিংসতা বাড়ছেই
নারীর ওপর সহিংসতা বাড়ছেই
হাদির পর কে টার্গেট?
হাদির পর কে টার্গেট?
অমর বাণী
অমর বাণী
সর্বশেষ খবর
আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ
আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ

১ সেকেন্ড আগে | জাতীয়

ফরেনসিক সাইকোলজি ও বডি ল্যাংগুয়েজ বিষয়ে ক্র্যাবের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফরেনসিক সাইকোলজি ও বডি ল্যাংগুয়েজ বিষয়ে ক্র্যাবের প্রশিক্ষণ অনুষ্ঠিত

১ মিনিট আগে | জাতীয়

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত

৬ মিনিট আগে | দেশগ্রাম

নিলামে আরও ১৪১.৫০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
নিলামে আরও ১৪১.৫০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

৬ মিনিট আগে | অর্থনীতি

চট্টগ্রামে ভাতিজার ইটের আঘাতে প্রাণ গেল চাচার
চট্টগ্রামে ভাতিজার ইটের আঘাতে প্রাণ গেল চাচার

৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

৮০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার
৮০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

১২ মিনিট আগে | অর্থনীতি

হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬ মিনিট আগে | জাতীয়

বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি
বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

বায়ুদূষণে বিপর্যস্ত নয়াদিল্লি, ভারত ভ্রমণে সতর্কতা!
বায়ুদূষণে বিপর্যস্ত নয়াদিল্লি, ভারত ভ্রমণে সতর্কতা!

২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

২৭ মিনিট আগে | জাতীয়

সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন
সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

২৭ মিনিট আগে | নগর জীবন

কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারের সমাপনী
কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারের সমাপনী

৩০ মিনিট আগে | দেশগ্রাম

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩০ মিনিট আগে | জাতীয়

চাঁদপুরে আলু চাষে ব্যস্ত কৃষকরা
চাঁদপুরে আলু চাষে ব্যস্ত কৃষকরা

৩২ মিনিট আগে | দেশগ্রাম

বিজয় দিবসে সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
বিজয় দিবসে সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

৩৩ মিনিট আগে | নগর জীবন

রাঙামাটির ছোটহরিণায় সুবিধাবঞ্চিতদের সহায়তা দিলো বিজিবি
রাঙামাটির ছোটহরিণায় সুবিধাবঞ্চিতদের সহায়তা দিলো বিজিবি

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

'নীলফামারীকে এগিয়ে নিতে চাই'
'নীলফামারীকে এগিয়ে নিতে চাই'

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন

৪৩ মিনিট আগে | জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৮৮
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৮৮

৪৪ মিনিট আগে | ডেঙ্গু আপডেট

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

৪৫ মিনিট আগে | নগর জীবন

কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

৪৫ মিনিট আগে | ভোটের হাওয়া

নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা
নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা

৪৬ মিনিট আগে | জাতীয়

শঙ্কার মধ্যে বিজয়ের আনন্দ ফিকে হয়ে যায় : মাহমুদুর রহমান মান্না
শঙ্কার মধ্যে বিজয়ের আনন্দ ফিকে হয়ে যায় : মাহমুদুর রহমান মান্না

৫১ মিনিট আগে | রাজনীতি

শীতে মুখে ব্রণ–র‌্যাশে ভোগান পুরুষদেরও, যেভাবে পাবেন মুক্তি
শীতে মুখে ব্রণ–র‌্যাশে ভোগান পুরুষদেরও, যেভাবে পাবেন মুক্তি

৫৬ মিনিট আগে | জীবন ধারা

ট্রাকভর্তি চোলাই মদ আগুনে পোড়ালো জনতা
ট্রাকভর্তি চোলাই মদ আগুনে পোড়ালো জনতা

৫৭ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গণশুনানি
জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গণশুনানি

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

বাগেরহাটে তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা
বাগেরহাটে তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পোল্যান্ডে সেনা পাঠোচ্ছে জার্মানি
পোল্যান্ডে সেনা পাঠোচ্ছে জার্মানি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারত সফরের আগে নিউজিল্যান্ড শিবিরে চোটের হানা
ভারত সফরের আগে নিউজিল্যান্ড শিবিরে চোটের হানা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬
বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী
ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান
হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান

২২ ঘণ্টা আগে | জাতীয়

মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা
মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

জামায়াত নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা
জামায়াত নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন
পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন

১৮ ঘণ্টা আগে | শোবিজ

মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে
মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত
৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত

২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

১৯ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

৩ ঘণ্টা আগে | জাতীয়

১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান
১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?
কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?

৬ ঘণ্টা আগে | জীবন ধারা

প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

২০ ঘণ্টা আগে | জাতীয়

কঠোর হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ
কঠোর হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম
বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

৯ ঘণ্টা আগে | জাতীয়

সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?
সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

৫ ঘণ্টা আগে | জাতীয়

বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

১ ঘণ্টা আগে | অর্থনীতি

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

১ ঘণ্টা আগে | জাতীয়

হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন

৫ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

৫ ঘণ্টা আগে | জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

৪ ঘণ্টা আগে | নগর জীবন

ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন
ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন

৫ ঘণ্টা আগে | শোবিজ

বিসিএসের নন-ক্যাডার ৮৫০১ পদ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ
বিসিএসের নন-ক্যাডার ৮৫০১ পদ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

'৪ ব্যক্তির ভুলে' দাবানলে জ্বলছে ভারতের নাগাল্যান্ড
'৪ ব্যক্তির ভুলে' দাবানলে জ্বলছে ভারতের নাগাল্যান্ড

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে

৮ ঘণ্টা আগে | জাতীয়

পিঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল
পিঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল

৮ ঘণ্টা আগে | অর্থনীতি

মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ
মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রিন্ট সর্বাধিক
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন

শোবিজ

খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল

প্রথম পৃষ্ঠা

কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস
কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী
সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী

প্রথম পৃষ্ঠা

নিরাপত্তার সংকটে রাজনীতি
নিরাপত্তার সংকটে রাজনীতি

প্রথম পৃষ্ঠা

নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি
নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি

সম্পাদকীয়

ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে
ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে

পেছনের পৃষ্ঠা

ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ
ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ

পেছনের পৃষ্ঠা

তটিনীর স্বপ্নচোখ
তটিনীর স্বপ্নচোখ

শোবিজ

আরও অনেকে হিটলিস্টে
আরও অনেকে হিটলিস্টে

প্রথম পৃষ্ঠা

সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা
সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা

প্রথম পৃষ্ঠা

দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা
দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা

প্রথম পৃষ্ঠা

মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার

শোবিজ

কক্সবাজার রেলপথেই মাদক পাচার
কক্সবাজার রেলপথেই মাদক পাচার

নগর জীবন

মনে হয়েছে মাথায় বাজ পড়েছে
মনে হয়েছে মাথায় বাজ পড়েছে

প্রথম পৃষ্ঠা

বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে
বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে

প্রথম পৃষ্ঠা

নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা
নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা

পেছনের পৃষ্ঠা

দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি
দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি

পেছনের পৃষ্ঠা

কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা

শোবিজ

পর্দা নামল প্যাডেল স্ল্যামের
পর্দা নামল প্যাডেল স্ল্যামের

মাঠে ময়দানে

হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে
হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে

প্রথম পৃষ্ঠা

গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল
গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল

দেশগ্রাম

আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

গ্রাহকের টাকা নিয়ে উধাও
গ্রাহকের টাকা নিয়ে উধাও

দেশগ্রাম

কঠিন সময়ে গণমাধ্যম
কঠিন সময়ে গণমাধ্যম

সম্পাদকীয়

এনইউবির ইইই ফেস্টে উদ্ভাবনের উৎসব
এনইউবির ইইই ফেস্টে উদ্ভাবনের উৎসব

প্রাণের ক্যাম্পাস

বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে
বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে

দেশগ্রাম

যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান
যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান

মাঠে ময়দানে

আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা
আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা

সম্পাদকীয়