শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

টাইফয়েড নির্মূলের লড়াই বনাম গুজব

ডা. সারাহ হক
প্রিন্ট ভার্সন
টাইফয়েড নির্মূলের লড়াই বনাম গুজব

২০১০ সালে ক্লাস এইটের বৃত্তি পরীক্ষার ঠিক আগে আমি টাইফয়েডে আক্রান্ত হয়েছিলাম এবং দীর্ঘ অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করে সুস্থ হই।  আজ ২০২৫ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে একজন চিকিৎসক হিসেবে আমার পর্যবেক্ষণ হচ্ছে সেই ভোগান্তি আজও লাখ লাখ শিশুর নিত্যদিনের বাস্তবতা। দেশে প্রতি বছর প্রায় ৪ দশমিক ৭ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হচ্ছে, যার মধ্যে প্রতি ১০ জন রোগীর ৭ জনই ১৫ বছরের কম বয়সি। টাইফয়েডের প্রকোপে প্রতি বছর প্রায় ৮ হাজার প্রাণ অকালে ঝরে যাচ্ছে। গত ১২ অক্টোবর থেকে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সহায়তায় দেশব্যাপী ৫ কোটি ডোজ টাইফয়েড প্রতিরোধী টিকা বিনামূল্যে বিতরণের ঐতিহাসিক কর্মসূচি হাতে নিয়েছে। এই টিকা কেবল আপনার সন্তানকে রক্ষা করবে না, বরং দেশ থেকে এই মারাত্মক ব্যাধিটি নির্মূল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিশুস্বাস্থ্য ও টাইফয়েডের ঝুঁকি

টাইফয়েড জ্বর ‘সালমোনেলা টাইফি’ নামক ব্যাকটেরিয়াবাহিত একটি মারাত্মক রোগ, যা প্রধানত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। যেসব শিশু অস্বাস্থ্যকর পরিবেশে বা দুর্বল পয়োনিষ্কাশন সুবিধাযুক্ত স্থানে বসবাস করে, তাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। রোগটি সাধারণ জ্বর ও পেটে ব্যথা দিয়ে শুরু হলেও, সঠিক চিকিৎসা না করা হলে বা অ্যান্টিবায়োটিক কোর্স অসম্পূর্ণ থাকলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। অন্ত্রে ছিদ্র (ইন্টেস্টাইনাল পারফোরেশন), গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণ এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকলের (মাল্টি-অর্গান ফেইলিওর) মতো প্রাণঘাতী জটিলতা দেখা দিতে পারে। আক্রান্ত শিশুরা দীর্ঘ সময় স্কুলে অনুপস্থিত থাকে এবং অসুস্থতা থেকে সেরে ওঠার পরও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য জটিলতায় ভুগতে পারে, যা তাদের পরিবারের ওপর আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করে।

অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স : বর্তমান বাস্তবতা

টাইফয়েড আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে গিয়ে অভিভাবকদের অসহায়ত্বও অনুধাবন করতে পারি। কিন্তু সাম্প্রতিক সময়ে ‘ড্রাগ-রেজিস্ট্যান্ট’ বা ওষুধপ্রতিরোধী টাইফয়েডের আবির্ভাবে চিকিৎসা জটিলতর হয়েছে। ওষুধপ্রতিরোধী টাইফয়েড প্রচলিত অ্যান্টিবায়োটিকে ধ্বংস হয় না। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার  টাইফয়েডের  ব্যাকটেরিয়াকে দিন দিন শক্তিশালী করে তুলছে। বর্তমানে এস. টাইফি ব্যাকটেরিয়ার প্রায় শতভাগ নমুনাই ফ্লুরোকুইনোলোনের মতো বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। এই ওষুধগুলো এখন আর কার্যকর নয়। এমনকি শেষ ধাপের চিকিৎসা হিসেবে ব্যবহৃত সেফট্রিয়াক্সোন-প্রতিরোধী স্ট্রেনের আবির্ভাবে কার্যকর বিকল্প ওষুধের সংখ্যা কমে যাওয়ায়, আপনার সন্তানকে টিকা দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে আপনি কেবল তাকে একটি মারাত্মক রোগ থেকে রক্ষা করছেন না, বরং গোটা জাতির স্বাস্থ্যকে হুমকিতে ফেলা ড্রাগ-রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার বিস্তার রোধেও সহায়তা করছেন। ফলে এটা অবশ্য করণীয়।

গুজব নয়, বিশ্বাস রাখুন বিশেষজ্ঞ অভিমতে

শিশুস্বাস্থ্যে টাইফয়েডের ঝুঁকি গুরুতর হওয়া সত্ত্বেও চলমান টিকাদান কর্মসূচির ব্যাপারে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটানো হচ্ছে যে এই টিকা মেয়েদের বন্ধ্যত্ব বা ছেলেদের পুরুষত্বহীনতা ঘটাতে পারে, অথবা এটি একটি পরীক্ষামূলক প্রকল্প। তবে গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি-এর গবেষক এবং স্বাস্থ্য কর্মকর্তারা দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেছেন যে এই দাবিগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কলেরা এবং কভিড-১৯ টিকাদান অভিযানের সময়ও একই ধরনের গুজব ছড়ানো হয়েছিল। পরে যেগুলো ভিত্তিহীন প্রমাণিত হয়।  টাইফয়েড কর্মসূচিতে ব্যবহৃত ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন’ হলো একটি একক-ডোজের, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত নিরাপদ এবং কার্যকর টিকা। এটি বাংলাদেশে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে না এবং এটি সৌদি হালাল সেন্টার দ্বারা প্রত্যয়িত। স্থানীয় গবেষণায় এর কার্যকারিতার হার ৮৫ ভাগ পর্যন্ত প্রমাণিত হয়েছে। সামান্যতম পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন হালকা জ্বর বা ইনজেকশনস্থলে সাময়িক ব্যথা, একটি প্রাণঘাতী রোগ থেকে দীর্ঘ পাঁচ বছরের সুরক্ষার তুলনায় নিতান্তই সামান্য এবং সহনীয়। ভয় বা মিথ্যা তথ্যের প্রভাবে আপনার সন্তানের জীবনকে কিছুতেই ঝুঁকিতে ফেলবেন না। সেটা একটা মারাত্মক আত্মবঞ্চনা হবে।

আর নয় দ্বিধাদ্বন্দ্ব : এখনই টিকা দিন, শিশুর জীবন বাঁচান

১৩ নভেম্বর পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। এটি একটি সমন্বিত, দেশব্যাপী প্রচেষ্টা, যার লক্ষ্য ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা। টিকা প্রদানের জন্য জন্মনিবন্ধন সনদেরও কোনো প্রয়োজন নেই। টাইফয়েড টিকা নিরাপদ, কার্যকর এবং এখন আগের চেয়েও বেশি জরুরি। ১৩ নভেম্বরের মধ্যে আপনার সন্তান যেন অবশ্যই টিকাটি পায়, তা নিশ্চিত করুন।

লেখক : এমবিবিএস (ডিইউ) শিক্ষার্থী, ইয়েল স্কুল অব পাবলিক হেলথ, যুক্তরাষ্ট্র

এই বিভাগের আরও খবর
উন্নয়নে গতি নেই
উন্নয়নে গতি নেই
বরেন্দ্রে পানিসংকট
বরেন্দ্রে পানিসংকট
খলিফা আবু বকর (রা.)
খলিফা আবু বকর (রা.)
মানবাধিকার অপরিহার্য
মানবাধিকার অপরিহার্য
স্বনির্ভরতার বাস্তব সংজ্ঞা
স্বনির্ভরতার বাস্তব সংজ্ঞা
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বিমান হাইজ্যাকের সেই ঘটনা
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বিমান হাইজ্যাকের সেই ঘটনা
প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি (সা.)
প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি (সা.)
সুস্থ হয়ে উঠুন দেশনেত্রী
সুস্থ হয়ে উঠুন দেশনেত্রী
দুর্নীতি ও চাঁদাবাজি
দুর্নীতি ও চাঁদাবাজি
স্বাধীনতা-সার্বভৌমত্ব
স্বাধীনতা-সার্বভৌমত্ব
ভারত ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প
ভারত ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প
নিরীহনাশে আমোদিত চিত্ত
নিরীহনাশে আমোদিত চিত্ত
সর্বশেষ খবর
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

৩৩ মিনিট আগে | দেশগ্রাম

পথচারীর সাথে ধাক্কা খাওয়ার পর ধরা পড়ল ১০ হাজার ইয়াবা
পথচারীর সাথে ধাক্কা খাওয়ার পর ধরা পড়ল ১০ হাজার ইয়াবা

৪০ মিনিট আগে | নগর জীবন

গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে অংশ নিতে নেপালে ১১৪ দলকে অনুমোদন
গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে অংশ নিতে নেপালে ১১৪ দলকে অনুমোদন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এনসিএলে রানে শীর্ষে সৌম্য, সেঞ্চুরিতে মার্শাল আইয়ুব
এনসিএলে রানে শীর্ষে সৌম্য, সেঞ্চুরিতে মার্শাল আইয়ুব

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৩ ব্যাংক থেকে ২০ কোটি ২০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
১৩ ব্যাংক থেকে ২০ কোটি ২০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১ ঘণ্টা আগে | অর্থনীতি

দ্বিনি বিষয়ে আলেমদের দ্বারস্থ হতে হবে
দ্বিনি বিষয়ে আলেমদের দ্বারস্থ হতে হবে

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সীমান্ত ঘিরে মাদকের নতুন কারখানা
সীমান্ত ঘিরে মাদকের নতুন কারখানা

১ ঘণ্টা আগে | জাতীয়

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ ডিসেম্বর)

১ ঘণ্টা আগে | জাতীয়

বিএনপির শরিকদের আসন চূড়ান্ত চলতি সপ্তাহে
বিএনপির শরিকদের আসন চূড়ান্ত চলতি সপ্তাহে

১ ঘণ্টা আগে | রাজনীতি

দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রানের লজ্জা, বড় জয় ভারতের
দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রানের লজ্জা, বড় জয় ভারতের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গুপ্তচরবৃত্তির দায়ে কিউবার সাবেক অর্থমন্ত্রীর যাবজ্জীবন
গুপ্তচরবৃত্তির দায়ে কিউবার সাবেক অর্থমন্ত্রীর যাবজ্জীবন

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গৃহকর্মী নিয়োগে পরিচয় যাচাইয়ের আহ্বান ডিএমপি কমিশনারের
গৃহকর্মী নিয়োগে পরিচয় যাচাইয়ের আহ্বান ডিএমপি কমিশনারের

২ ঘণ্টা আগে | জাতীয়

৪ দিনই বোরকা পরে, না হয় মুখ ঢেকে এসেছিলেন ওই গৃহকর্মী
৪ দিনই বোরকা পরে, না হয় মুখ ঢেকে এসেছিলেন ওই গৃহকর্মী

২ ঘণ্টা আগে | নগর জীবন

ইলন মাস্ক, মার্ক জাকারবার্গের আদলে রোবট কুকুর
ইলন মাস্ক, মার্ক জাকারবার্গের আদলে রোবট কুকুর

২ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ধর্মেন্দ্রর জন্মদিনে আবেগঘন পোস্ট ববির
ধর্মেন্দ্রর জন্মদিনে আবেগঘন পোস্ট ববির

৩ ঘণ্টা আগে | শোবিজ

গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার
গাজায় ত্রাণ প্রবেশে জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং ফের খুলছে বুধবার

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ আর নেই
সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ আর নেই

৩ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

কেন সীমান্তে আবার লড়াই করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া?
কেন সীমান্তে আবার লড়াই করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া?

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ যুব হকি দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ যুব হকি দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

৩ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকা কলেজের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ঢাকা কলেজের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শেষ
সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শেষ

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬০, এখনো নিখোঁজ ছয়জন
হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬০, এখনো নিখোঁজ ছয়জন

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরের সিংড়ায় দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরের সিংড়ায় দোয়া

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাটহাজারীতে দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাটহাজারীতে দোয়া

৫ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ডেঙ্গু প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি : ডিএনসিসি প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি : ডিএনসিসি প্রশাসক

৫ ঘণ্টা আগে | নগর জীবন

‘সরকারের যেকোনো পদে থেকে কেউ নির্বাচন করতে পারবেন না’
‘সরকারের যেকোনো পদে থেকে কেউ নির্বাচন করতে পারবেন না’

৫ ঘণ্টা আগে | জাতীয়

‘ধুরন্ধর’ এর কিছু দৃশ্যের শুট কি পাকিস্তানে হয়েছে?
‘ধুরন্ধর’ এর কিছু দৃশ্যের শুট কি পাকিস্তানে হয়েছে?

৫ ঘণ্টা আগে | শোবিজ

মোহাম্মদপুরে খুন হওয়া মা-মেয়ের দাফন সম্পন্ন
মোহাম্মদপুরে খুন হওয়া মা-মেয়ের দাফন সম্পন্ন

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ
বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ

৫ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বজিৎ হত্যাকারীদের ফাঁসি কার্যকরের দাবি জবি শিবিরের
বিশ্বজিৎ হত্যাকারীদের ফাঁসি কার্যকরের দাবি জবি শিবিরের

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সর্বাধিক পঠিত
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

করদাতাদের বার্ষিক রিটার্ন দাখিল ব্যাংকের সঙ্গে সমন্বয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করছে এনবিআর
করদাতাদের বার্ষিক রিটার্ন দাখিল ব্যাংকের সঙ্গে সমন্বয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করছে এনবিআর

৮ ঘণ্টা আগে | অর্থনীতি

ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে শর্ত না মানলে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা বেতন পাবেন না
যে শর্ত না মানলে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা বেতন পাবেন না

১২ ঘণ্টা আগে | জাতীয়

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা
অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

ভারতকে আরও কঠোর জবাব দেয়া হবে, হুঁশিয়ারি আসিম মুনিরের
ভারতকে আরও কঠোর জবাব দেয়া হবে, হুঁশিয়ারি আসিম মুনিরের

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ
বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ

৫ ঘণ্টা আগে | জাতীয়

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ
বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ

১২ ঘণ্টা আগে | জাতীয়

আইপিএল নিলামে নেই সাকিব, আছেন বাংলাদেশের ৭ জন
আইপিএল নিলামে নেই সাকিব, আছেন বাংলাদেশের ৭ জন

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নারায়ণগঞ্জ অচল হলে সারাদেশ অচল হবে: মোস্তাফিজুর রহমান
নারায়ণগঞ্জ অচল হলে সারাদেশ অচল হবে: মোস্তাফিজুর রহমান

৯ ঘণ্টা আগে | নগর জীবন

জাপা নেতা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহ
জাপা নেতা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহ

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে হাইকোর্টের রায় প্রকাশ
সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে হাইকোর্টের রায় প্রকাশ

১৪ ঘণ্টা আগে | জাতীয়

হুমায়ুনের বাবরি মসজিদ প্রকল্পে জমা পড়ল কতো কোটি রুপি?
হুমায়ুনের বাবরি মসজিদ প্রকল্পে জমা পড়ল কতো কোটি রুপি?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ
পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ

১০ ঘণ্টা আগে | জাতীয়

বাজারে থাকা মোবাইল ফোন ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্তির নির্দেশ
বাজারে থাকা মোবাইল ফোন ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্তির নির্দেশ

৮ ঘণ্টা আগে | জাতীয়

তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

৯ ঘণ্টা আগে | জাতীয়

নামাজ পড়ার ফজিলত ও না পড়ার ক্ষতি
নামাজ পড়ার ফজিলত ও না পড়ার ক্ষতি

১৯ ঘণ্টা আগে | ইসলামী জীবন

লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের
লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের বিক্ষোভ

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

মোহাম্মদপুরে খুন হওয়া মা–মেয়ের মরদেহ পৌঁছেছে গ্রামে, দাফন দুপুরে
মোহাম্মদপুরে খুন হওয়া মা–মেয়ের মরদেহ পৌঁছেছে গ্রামে, দাফন দুপুরে

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইউক্রেন নিয়ে নতুন শান্তি–প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে
ইউক্রেন নিয়ে নতুন শান্তি–প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ ডিসেম্বর)

১৮ ঘণ্টা আগে | জাতীয়

ইউরোপ নিয়ে কঠোর সমালোচনায় ট্রাম্প
ইউরোপ নিয়ে কঠোর সমালোচনায় ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আবারও বিয়ের পিঁড়িতে ‌‌‌‘পাখি’: কবে, কোথায় দিনক্ষণ জানালেন অভিনেত্রী
আবারও বিয়ের পিঁড়িতে ‌‌‌‘পাখি’: কবে, কোথায় দিনক্ষণ জানালেন অভিনেত্রী

১৩ ঘণ্টা আগে | শোবিজ

রাশিয়াকে ভূখণ্ড ছাড়তে নারাজ জেলেনস্কি, প্রস্তাব বদলাচ্ছে?
রাশিয়াকে ভূখণ্ড ছাড়তে নারাজ জেলেনস্কি, প্রস্তাব বদলাচ্ছে?

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান
শত্রুকে বিপর্যস্ত করতে ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা : সিইসি
নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা : সিইসি

১১ ঘণ্টা আগে | জাতীয়

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাতকারী পলাতক ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাতকারী পলাতক ছাত্রলীগ নেতা গ্রেফতার

৮ ঘণ্টা আগে | চায়ের দেশ

বগুড়ায় বিএনপির প্রার্থী মোশারফের কাছে চাঁদা দাবি
বগুড়ায় বিএনপির প্রার্থী মোশারফের কাছে চাঁদা দাবি

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমারসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমারসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৮ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
দলের অবস্থান পরিষ্কারে উজ্জীবিত নেতা-কর্মী
দলের অবস্থান পরিষ্কারে উজ্জীবিত নেতা-কর্মী

প্রথম পৃষ্ঠা

মহামারির মতো ভাঙছে সংসার
মহামারির মতো ভাঙছে সংসার

পেছনের পৃষ্ঠা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল

প্রথম পৃষ্ঠা

আসছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান
আসছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

মানবাধিকার লঙ্ঘন পদে পদে
মানবাধিকার লঙ্ঘন পদে পদে

প্রথম পৃষ্ঠা

৫৭ চা-শ্রমিককে হত্যা
৫৭ চা-শ্রমিককে হত্যা

প্রথম পৃষ্ঠা

হকির বিস্ময় বালক আমিরুল
হকির বিস্ময় বালক আমিরুল

মাঠে ময়দানে

প্রধান উপদেষ্টার শেষ পরীক্ষা
প্রধান উপদেষ্টার শেষ পরীক্ষা

প্রথম পৃষ্ঠা

দুই মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ ৩৮ যুবকের
দুই মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ ৩৮ যুবকের

পেছনের পৃষ্ঠা

বেগম রোকেয়া পদকজয়ী ঋতুপর্ণা
বেগম রোকেয়া পদকজয়ী ঋতুপর্ণা

মাঠে ময়দানে

মানবাধিকার অপরিহার্য
মানবাধিকার অপরিহার্য

সম্পাদকীয়

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বিমান হাইজ্যাকের সেই ঘটনা
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বিমান হাইজ্যাকের সেই ঘটনা

সম্পাদকীয়

আবারও ব্রাদার্সের কাছে হার আবাহনীর
আবারও ব্রাদার্সের কাছে হার আবাহনীর

মাঠে ময়দানে

হারাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার
হারাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

পেছনের পৃষ্ঠা

তুলে নিয়ে ধর্ষণ গণধোলাই অভিযুক্তকে
তুলে নিয়ে ধর্ষণ গণধোলাই অভিযুক্তকে

দেশগ্রাম

বরেন্দ্রে পানিসংকট
বরেন্দ্রে পানিসংকট

সম্পাদকীয়

আর্জেন্টিনা-ব্রাজিল ক্লাব ম্যাচ স্থগিত
আর্জেন্টিনা-ব্রাজিল ক্লাব ম্যাচ স্থগিত

মাঠে ময়দানে

অনুমোদনহীন আন্দোলন সমাবেশে আইনি ব্যবস্থা
অনুমোদনহীন আন্দোলন সমাবেশে আইনি ব্যবস্থা

প্রথম পৃষ্ঠা

লঙ্কানদের কাছে হারল টাইগার যুবারা
লঙ্কানদের কাছে হারল টাইগার যুবারা

মাঠে ময়দানে

হত্যা মামলার আসামি আটক
হত্যা মামলার আসামি আটক

দেশগ্রাম

কারখানা বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ শ্রমিকদের
কারখানা বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ শ্রমিকদের

দেশগ্রাম

উন্নয়নে গতি নেই
উন্নয়নে গতি নেই

সম্পাদকীয়

জমেছে পুরাতন শীতবস্ত্র বেচাকেনা
জমেছে পুরাতন শীতবস্ত্র বেচাকেনা

দেশগ্রাম

সড়কে দুই শিশুসহ নিহত ১২
সড়কে দুই শিশুসহ নিহত ১২

দেশগ্রাম

আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার
আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার

মাঠে ময়দানে

আন্তর্জাতিক হকিতে প্রথম হ্যাটট্রিক জুম্মন লুসাইয়ের
আন্তর্জাতিক হকিতে প্রথম হ্যাটট্রিক জুম্মন লুসাইয়ের

মাঠে ময়দানে

খলিফা আবু বকর (রা.)
খলিফা আবু বকর (রা.)

সম্পাদকীয়

আজকের প্রশ্ন
আজকের প্রশ্ন

মাঠে ময়দানে

প্রক্সি হাজিরা দিতে গিয়ে কারাগারে
প্রক্সি হাজিরা দিতে গিয়ে কারাগারে

দেশগ্রাম