এটা অনস্বীকার্য যে ৫৪ বছরের অসম্পূর্ণ কাজ, দেড় দশকের জঞ্জাল সাফ, পনেরো মাসেই সম্পন্নের আশা করা একটু বেশিই। কিন্তু জনগণ সে প্রত্যাশা করেছিল। কারণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর, চব্বিশে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের অভ্যুদয় এ আশা জাগিয়েছিল। বিশেষত শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মতো বিশ্বে সম্মানিত, মর্যাদাবান ব্যক্তিত্ব যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন; মনে হয়েছিল ‘সম্ভব’। তাঁর ব্যক্তিগত ইমেজ ও কারিশমায় অনেক আপাত কঠিন অর্জনও করায়ত্ব করবে দেশ-জাতি। কিছুই হয়নি তা নয়; কিন্তু হতাশাজনক ব্যর্থতাও রয়ে গেছে গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে। তার একটি পাচার করা টাকা উদ্ধার। এ ক্ষেত্রে অর্জন শূন্য। গত দেড় দশকের স্বৈরাচারী শাসনামলে দেশ থেকে প্রায় ২১ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকা উদ্ধারে নানা পদক্ষেপের কথা বলা হয়েছে। টাস্কফোর্স গঠন, বিদেশে মামলার কথা জানানো হয়েছে। বিদেশ ভ্রমণ হয়েছে। কিন্তু এ পর্যন্ত একটাকাও উদ্ধার করতে পারেনি সরকার। ব্যাংকিং চ্যানেলসহ নানা প্রক্রিয়ায় পাচার করা কোটি কোটি ডলার দেশের বাইরেই রয়ে গেছে। পাচারের গন্তব্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও, একমাত্র যুক্তরাজ্য ছাড়া, অনেক দেশ বাংলাদেশের অনুরোধে সাড়াই দেয়নি। এমনকি কোন দেশে, কোথায় কত টাকা গেছে, সেটাই শনাক্ত করে নিশ্চিত হতে পারেনি সরকার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গত বছর অর্থ পাচারসহ বিভিন্ন বিষয় তুলে ধরে আদালতে একটা প্রতিবেদন দাখিল করে। তাতে বিভিন্ন দেশের নাম উল্লেখ করা হয়। বলা হয়, ১৫ বছরে ব্যাংকিং খাত থেকেই প্রায় দুই লাখ কোটি টাকা লুট করা হয়েছে। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার লুট ও পাচার হওয়া অর্থ ফেরাতে উদ্যোগ নেয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বিভিন্ন দেশ সফর করেন। একটা টাস্কফোর্সও গঠন করা হয়। তবে সে টাস্কফোর্সের দৃশ্যমান কার্যক্রম বলতে দুদক কয়েকটি ঘটনার বিষয়ে তদন্ত করছে। এ ছাড়া ফলাফল শূন্যই বলা যায়। বিশেষজ্ঞদের মতে, পাচারের টাকা ফিরিয়ে আনা খুব সহজ কাজ নয়। যারা এমনটা ভাবছেন, তা বাস্তবসম্মত নয়। সারা পৃথিবীতেই পাচার হওয়া টাকা উদ্ধারের হার খুবই নগণ্য। তবু তার আশা এবং প্রচেষ্টা ছাড়লে চলবে না; জারি রাখতে হবে। যে পদ্ধতিতে এগোলে পাচার হওয়া অঢেল অর্থ উদ্ধার সম্ভব, সেই সঠিক পথটা বেছে নিয়ে, প্রচেষ্টায় আরও গতি সঞ্চার করা প্রয়োজন।
শিরোনাম
- এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, অবরোধ স্থগিত
- নতুন এমপিও নীতিমালা প্রকাশ, যেসব পরিবর্তন এলো
- ফ্লাশিং সিনিয়র সেন্টারের সংস্কারে কংগ্রেসের সাড়ে ৮ লাখ ডলারের অনুদান
- স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট–৭৯-এর উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত শাহজাহান শেখ
- যুক্তরাষ্ট্রে নতুন বিধি, গ্রেফতার হলেই জরিমানা ৫ হাজার ডলার
- নারায়ণগঞ্জে ছাত্র-জনতার মুখোমুখি বিএনপি মনোনীত প্রার্থী
- ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না : মির্জা আব্বাস
- ডিএমপির ১৫ পরিদর্শককে বদলি ও পদায়ন
- আরএমপির ১২ থানার ওসিকে বদলি
- নোয়াখালীতে ঘরের দরজা ভেঙে তরুণীর মরদেহ উদ্ধার
- বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর
- ২২ মন ওজনের শাপলা পাতা মাছ বিক্রি হলো ৫০ হাজারে
- আমি বিয়ের জন্য উপযুক্ত নই: অক্ষয় খান্না
- টঙ্গীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
- টঙ্গীতে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন
- নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান
- ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মনোনীত টাঙ্গাইল শাড়ি
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় দোয়া
- ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ, সম্পাদক জুয়েল
- পাহাড়ে পাখির মেলা