মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ভার অর্পিত হয়েছিল স্বাধীনতার ঘোষক সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানের হাতে। তার আগে বন্দিদশায় ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের এই বীরউত্তমের জীবনও ছিল হুমকির মুখে। এর তিন দিন আগে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সংঘটিত এক সামরিক অভ্যুত্থানে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করা হয়। তার আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা অভ্যুত্থানে সপরিবার নিহত হন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। এই রক্তাক্ত ঘটনার পর রাষ্ট্রপতি পদে বসেন তাঁর ঘনিষ্ঠ সহচর খোন্দকার মোশতাক। মুজিব মন্ত্রিসভা ও বাকশালের করিৎকর্মা নেতাদের নিয়ে মোশতাক মন্ত্রিসভা গঠন করেন। ৩ নভেম্বরের অভ্যুত্থান দেশে আবারও বাকশালী শাসন পুনঃপ্রতিষ্ঠার বিপদ সৃষ্টি করে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্যও তা হুমকি হয়ে দেখা দেয়। সেনাবাহিনীর সাধারণ সদস্য ও দেশবাসীর কাছে স্বাধীনতার ঘোষক ও মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক বীরউত্তম জিয়াউর রহমানের বন্দিত্ব তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এ প্রেক্ষাপটে সাধারণ সৈনিকরা রুখে দাঁড়ায় ক্ষমতা কুক্ষিগতকারী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ চক্রের বিরুদ্ধে এবং তারা অভ্যুত্থান ঘটায়। বন্দিদশা থেকে মুক্ত করা হয় জেনারেল জিয়াউর রহমানকে। ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব প্রমাণ করে সাধারণ মানুষ ও সেনাবাহিনী ঐক্যবদ্ধ হলে অপশক্তি মাথা নোয়াতে বাধ্য। যেমনটি হয়েছে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায়। সেদিন জনগণ রাজপথে নেমেছিল কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে। দেশপ্রেমিক সেনাবাহিনী সাফ সাফ বলে দিয়েছিল তারা জনগণের ওপর গুলি চালাবে না। সেই কালজয়ী ঘটনায় দেশের মানুষ দীর্ঘ দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্তি পায়। যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগও মিলেছে জুলাই অভ্যুত্থানের পরিণতিতে। দেশবাসী এখন গণতন্ত্র ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের মাধ্যমে। মহান ৭ নভেম্বরের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা।
শিরোনাম
- নির্বাচন নিয়ে টকশো-সংলাপে কটূক্তি না করার নির্দেশ ইসির
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া
- মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
- বিগত দিনে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে: এ্যানি
- নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি
- একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র এক : দুদু
- কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন
- কয়েক সপ্তাহে দেশে রাজনৈতিক আবহাওয়া বদলেছে দ্রুত: জিল্লুর রহমান
- ফার্মগেটে ব্লকেড কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার
- রাজধানীর তেজগাঁও কলেজের সামনে পুলিশ মোতায়েন
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন ইনুর
- ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ
- বিদেশে শ্রমশক্তি রফতানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
- মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
- গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৩০ জনের মরদেহ
- পাকিস্তান যাওয়ার প্রশ্নে আলিয়ার চমকপ্রদ উত্তর
- বাংলাদেশে সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ
মহান ৭ নভেম্বর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর