শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫ আপডেট: ০১:২২, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

একটা ভিডিওর আয়নায় আমাদের সমাজ

সৈয়দ মাজহারুল ইসলাম
প্রিন্ট ভার্সন
একটা ভিডিওর আয়নায় আমাদের সমাজ

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভিকারুননিসা নূন স্কুলের এক শিক্ষার্থীর ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে মেয়েটি নিজের বয়ফ্রেন্ড, উপহার এবং এ বিষয়ে বাবা-মায়ের জানাশোনা নিয়ে খোলামেলা কথা বলেছে। তার গলায় ছিল আত্মবিশ্বাস, চোখে উচ্ছ্বাস এবং কথায় ছিল এক ধরনের স্বাভাবিকতা।

ঘটনাটি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে কেউ বলেছে, ‘নতুন প্রজন্মের খোলামেলা সাহস’, আবার কেউ বলেছে, ‘এটাই সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ।’ কিন্তু আসলে আমরা কী দেখলাম? একটি ভিডিও, নাকি এক প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়ার পরিণতি?

আমি স্পষ্টভাবে বলতে চাই এই মেয়েটির প্রতি আমার কোনো অভিযোগ নেই। সে কোনো অপরাধ করেনি। বরং সে আমাদের সময়ের এক বাস্তব প্রতিচ্ছবি। সে যা বলেছে, তা হয়তো তার কাছে স্বাভাবিক মনে হয়েছে; কারণ তার চারপাশের পৃথিবীটাই এখন এমনভাবেই সাজানো, যেখানে ব্যক্তিগত আর প্রকাশ্য জীবনের সীমারেখা প্রায় মুছে গেছে।

একটি ভিডিওকে কখনই এককভাবে বিচার করা যাবে না। এর পেছনে থাকে পরিবেশ, পারিবারিক সম্পর্ক, শিক্ষার ধরন এবং সমাজের মূল্যবোধের প্রতিফলন। মেয়েটির বক্তব্য যতটা বিস্ময়ের, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সে কেন ভাবল, এ কথাগুলো জনসম্মুখে বলা যেতে পারে এবং কেন মনে করল এতে কোনো সমস্যা নেই।

আমাদের সমাজে বর্তমানে দুটি প্রবণতা পাশাপাশি চলছে। একদিকে প্রযুক্তিনির্ভর আধুনিকতা যেখানে শিশু-কিশোররা শৈশব থেকেই স্মার্টফোন, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামের জগতে বড় হচ্ছে; অন্যদিকে পরিবার ও বিদ্যালয়ের নৈতিক শিক্ষার ঘাটতি যেখানে মানসিক বিকাশের বদলে প্রতিযোগিতা এবং পারস্পরিক তুলনাই হয়ে উঠেছে প্রধান লক্ষ্য। ফলে আমাদের তরুণ প্রজন্ম এক ধরনের বিভ্রান্তিকর বাস্তবতায় বেড়ে উঠছে। তারা জানে ‘কীভাবে’ কিছু করতে হয়, কিন্তু বোঝে না ‘কেন’ তা করা উচিত কিংবা অনুচিত। তারা আত্মবিশ্বাসী, কিন্তু আত্মবিশ্বাসের সীমানা বোঝে না; খোলামেলা, কিন্তু সংযমহীন। এই বিভ্রান্তিটাই আমাদের সমাজে এখন সবচেয়ে বড় অশনিসংকেত।

এখানে প্রথমেই প্রশ্ন আসে পরিবারের ভূমিকা কোথায়?

আমরা সন্তানদের জন্য সেরা স্কুল, সেরা টিউটর, দামি ফোন ও পোশাক নিশ্চিত করি, কিন্তু তাদের জন্য সময় দিতে পারি না। পরিবারের মধ্যকার কথোপকথন এখন প্রায় বিলুপ্ত। বাবা-মা কাজের চাপে ক্লান্ত, সন্তান নিজের জগতে বন্দি। অথচ পরিবারই হচ্ছে প্রথম ও সবচেয়ে কার্যকর শিক্ষার প্রতিষ্ঠান। একজন শিশুর নৈতিক ও মানসিক বিকাশ শুরু হয় পরিবার থেকেই। সে বাবা-মায়ের আচরণ দেখে শেখে, তাদের ভালোবাসা ও শাসনের ভারসাম্য থেকেই বোঝে কোনটা গ্রহণযোগ্য, কোনটা নয়। তাই যখন সন্তান কোনো বিষয়ে বিভ্রান্ত হয়, তার মূল কারণ অনেক সময় বাবা-মায়ের অনুপস্থিতি বা উদাসীনতা।

আমাদের শিক্ষাব্যবস্থাও প্রায় পুরোপুরি ফলাফলকেন্দ্রিক। স্কুলে শেখানো হয় কীভাবে নম্বর বাড়াতে হয়, কিন্তু শেখানো হয় না কীভাবে মানুষ হতে হয়। নৈতিকতা, আত্মসম্মান, লজ্জাবোধ, অনলাইন আচরণ এসব বিষয় কেবল বইয়ের পাতায় থাকে, বাস্তব জীবনের চর্চায় নয়।

শিক্ষকরা ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে মানসিক বিকাশ বা সামাজিক আচরণ নিয়ে কথা বলেন না, কারণ পাঠ্যসূচি ও পরীক্ষার চাপে এর কোনো জায়গাই থাকে না। ফলে এই বয়সে যখন মানসিক কৌতূহল কিংবা জানার আগ্রহ তৈরি হয়, তখন তরুণরা ইন্টারনেট থেকেই তার উত্তর খোঁজে।

সামাজিক যোগাযোগমাধ্যম আজ তরুণ প্রজন্মের আত্মপ্রকাশের প্রধান ক্ষেত্র। তাদের কাছে ‘দেখানো’ বা Show off মানেই ‘বেঁচে থাকা’। এই দেখানোর সংস্কৃতি আসলে এক ধরনের প্রতিযোগিতাকে কতটা সাহসী, কে কতটা খোলামেলা, কে কতটা ‘আধুনিক’। এ সংস্কৃতির ভিতরে তারা ধীরে ধীরে হারিয়ে ফেলছে লজ্জা, সংযম ও সীমাবোধের ধারণা।

কিন্তু আমরা যদি এ প্রজন্মকে কেবল তিরস্কার করি, তাহলে ভুল করব। কারণ তাদের এই দৃষ্টিভঙ্গি হঠাৎ করে তৈরি হয়নি, এটা এসেছে আমাদের সমাজের পরিবর্তন, মিডিয়ার প্রভাব এবং পরিবারের উদাসীনতার সম্মিলিত ফল হিসেবে।

অতএব এই ভিডিওটিকে আমরা কোনো কিশোরীর ব্যক্তিগত ভুল হিসেবে নয়, বরং সমাজ ও পরিবার উভয়ের ব্যর্থতা হিসেবে দেখতে পারি।

আমাদের এখন দরকার আত্মসমালোচনার সময়।

আমরা কি সন্তানদের সঙ্গে পর্যাপ্ত কথা বলি?

তাদের সমস্যাগুলো শুনি, না শুধু নির্দেশ দিই?

আমরা কি তাদের শেখাই, আত্মসম্মান মানে কী?

আমরা কি নিজের আচরণ দিয়ে উদাহরণ দিই?

অভিভাবকদের প্রয়োজন সন্তানদের সঙ্গে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সংলাপের পরিবেশ তৈরি করা। সন্তান যেন বুঝতে পারে বাবা-মা তার পাশে আছেন, বিচার করার জন্য নয়, বোঝার জন্য। যদি এ সম্পর্ক তৈরি হয়, তাহলে সন্তান কোনো ভুলপথে গেলেও দ্রুতই ফিরে আসতে পারে।

একই সঙ্গে স্কুলগুলোকেও নতুন করে ভাবতে হবে কীভাবে তারা শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য প্রস্তুত করতে পারে। নৈতিকতা, সম্পর্ক, অনলাইন আচরণ ও মানসিক বিকাশ নিয়ে আলোচনা এখন শিক্ষার অপরিহার্য অংশ হওয়া উচিত।

প্রযুক্তির ক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার। কেবল কড়াকড়ি নিষেধাজ্ঞা নয়, দিকনির্দেশনা দিতে হবে। সন্তানকে শেখাতে হবে অনলাইনে তার প্রতিটি পোস্ট বা ভিডিও তার ব্যক্তিগত পরিচয়ের অংশ হয়ে থাকে এবং সেটার দায়ও তাকে নিতে হয়।

সুতরাং এটা বলা জরুরি যে, এই মেয়েটি কোনো অপরাধ করেনি। সে শুধু এমন একসময়ে জন্মেছে, যেখানে প্রকাশকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এর পরিণাম কিংবা আত্মসমালোচনা শেখানো হয় না। তাকে বিচার নয়, বরং বোঝার প্রয়োজন।

ভিকারুননিসার সেই কিশোরীর ভিডিও হয়তো এক দিন ভুলে যাবে সবাই, কিন্তু সেটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের সন্তানরা যত না ভুলপথে যাচ্ছে, তার চেয়ে বরং আমরাই তাদের দিকনির্দেশনা দিতে ভুলে গেছি।

আজ দরকার নতুন এক সমাজ-ভাবনা যেখানে আত্মপ্রকাশ থাকবে, কিন্তু মর্যাদাবোধও থাকবে; স্বাধীনতা থাকবে, কিন্তু দায়িত্ববোধও থাকবে; ভালোবাসা থাকবে, কিন্তু মূল্যবোধের ভিত্তিতে। যদি আমরা সেটা গড়ে তুলতে পারি তাহলে আগামী প্রজন্ম আর ক্যামেরার সামনে নয়, নিজেদের অন্তরে সত্যিকারের আত্মবিশ্বাস খুঁজে পাবে।

লেখক : ট্রেনিং প্রিন্সিপাল, সিটি ব্যাংক পিএলসি

এই বিভাগের আরও খবর
নির্বাচন বানচালের নীলনকশা
নির্বাচন বানচালের নীলনকশা
জাতীয় মর্যাদা
জাতীয় মর্যাদা
জালেমদের সাবধান হতে বলে ইসলাম
জালেমদের সাবধান হতে বলে ইসলাম
কেমন আছেন মালয়েশিয়ান নারী
কেমন আছেন মালয়েশিয়ান নারী
বিবিসির যে ভুলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়
বিবিসির যে ভুলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়
বিজয়ের মালিক মহান আল্লাহ
বিজয়ের মালিক মহান আল্লাহ
বিচার বিভাগ
বিচার বিভাগ
মহান বিজয় দিবস
মহান বিজয় দিবস
বই ও নারী
বই ও নারী
বিজয় দিবস : হরিষে বিষাদ
বিজয় দিবস : হরিষে বিষাদ
আবার শোভিবে সুষমা ভরে
আবার শোভিবে সুষমা ভরে
সাহসিকতা ইসলামের অনন্য নির্দেশনা
সাহসিকতা ইসলামের অনন্য নির্দেশনা
সর্বশেষ খবর
ইইউ থেকে ২০০ পর্যবেক্ষক আসতে পারে: ইসি সচিব
ইইউ থেকে ২০০ পর্যবেক্ষক আসতে পারে: ইসি সচিব

২ মিনিট আগে | ভোটের হাওয়া

রাজধানীর প্রতিটি প্রবেশমুখে তল্লাশি ও নিরাপত্তা বাড়াচ্ছে পুলিশ
রাজধানীর প্রতিটি প্রবেশমুখে তল্লাশি ও নিরাপত্তা বাড়াচ্ছে পুলিশ

২ মিনিট আগে | নগর জীবন

দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

৩ মিনিট আগে | জাতীয়

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২২ ডিসেম্বর
আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২২ ডিসেম্বর

৫ মিনিট আগে | জাতীয়

৩৫ বছর পর ইরাকে ইউরোপীয় বিমানের অবতরণ
৩৫ বছর পর ইরাকে ইউরোপীয় বিমানের অবতরণ

৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য বিজয় উৎসব
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য বিজয় উৎসব

১০ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

শিশু শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ ৬৬.৬ শতাংশ শিল্প-কারখানায় নিয়োজিত
শিশু শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ ৬৬.৬ শতাংশ শিল্প-কারখানায় নিয়োজিত

১৪ মিনিট আগে | জাতীয়

হাদিকে গুলি: ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার
হাদিকে গুলি: ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার

১৫ মিনিট আগে | জাতীয়

পোস্টাল ভোট: এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা
পোস্টাল ভোট: এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা

১৯ মিনিট আগে | জাতীয়

বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশে কাঁটাতার বসিয়েছে ভারত
বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশে কাঁটাতার বসিয়েছে ভারত

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে আবারও পরিচিত হতে চাই না
ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে আবারও পরিচিত হতে চাই না

২১ মিনিট আগে | রাজনীতি

খালেদা জিয়ার শরীর ওষুধ গ্রহণে ইতিবাচক দিকে এগোচ্ছে: ডা. জাহিদ
খালেদা জিয়ার শরীর ওষুধ গ্রহণে ইতিবাচক দিকে এগোচ্ছে: ডা. জাহিদ

২৩ মিনিট আগে | রাজনীতি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির
সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির

২৫ মিনিট আগে | জাতীয়

কুমিল্লা-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

২৬ মিনিট আগে | ভোটের হাওয়া

ভারতীয় সাজিদের কাণ্ডে অস্ট্রেলিয়া তোলপাড়
ভারতীয় সাজিদের কাণ্ডে অস্ট্রেলিয়া তোলপাড়

২৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা কাল
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা কাল

৩৩ মিনিট আগে | জাতীয়

‘দুই নয়নের আলো’ শাবনূরকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার
‘দুই নয়নের আলো’ শাবনূরকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার

৩৭ মিনিট আগে | শোবিজ

কেরানীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কেরানীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৪১ মিনিট আগে | নগর জীবন

জকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
জকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৪২ মিনিট আগে | ক্যাম্পাস

মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ
মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ নৌকা-জালসহ ১৬ জেলে আটক
সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ নৌকা-জালসহ ১৬ জেলে আটক

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

শ্রীলঙ্কাকে ২২৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
শ্রীলঙ্কাকে ২২৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

৫৬ মিনিট আগে | মাঠে ময়দানে

শুটিং সেটে আহত জিৎ
শুটিং সেটে আহত জিৎ

১ ঘণ্টা আগে | শোবিজ

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ
জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মেসির স্মৃতিচারণা থেকে বাদ দুঃস্বপ্নের যুবভারতী!
মেসির স্মৃতিচারণা থেকে বাদ দুঃস্বপ্নের যুবভারতী!

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা
প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা

১ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচন নিয়ে টকশো-সংলাপে কটূক্তি না করার নির্দেশ ইসির
নির্বাচন নিয়ে টকশো-সংলাপে কটূক্তি না করার নির্দেশ ইসির

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিরাজগঞ্জে ছাত্রনেতা জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জে ছাত্রনেতা জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
আইপিএলে মুস্তাফিজ ঝড়, পড়ে গেলো কাড়াকাড়ি
আইপিএলে মুস্তাফিজ ঝড়, পড়ে গেলো কাড়াকাড়ি

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার
হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার

১১ ঘণ্টা আগে | জাতীয়

আইপিএল নিলাম শেষে কে কত টাকায় কোন দলে?
আইপিএল নিলাম শেষে কে কত টাকায় কোন দলে?

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার
হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার

১৩ ঘণ্টা আগে | জাতীয়

৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১ ডলার= ৯১ রুপি, ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা
১ ডলার= ৯১ রুপি, ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালো ইনকিলাব মঞ্চ
ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালো ইনকিলাব মঞ্চ

২ ঘণ্টা আগে | জাতীয়

গুরুত্বপূর্ণ চার অধিদপ্তরে নতুন ডিজি
গুরুত্বপূর্ণ চার অধিদপ্তরে নতুন ডিজি

২১ ঘণ্টা আগে | জাতীয়

যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা
যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

৬ ঘণ্টা আগে | জাতীয়

বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমানের
বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমানের

৫ ঘণ্টা আগে | রাজনীতি

হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল, আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল, আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন: ইনকিলাব মঞ্চ

২২ ঘণ্টা আগে | রাজনীতি

নতুন নীতিমালায় ছেঁড়া-ফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা
নতুন নীতিমালায় ছেঁড়া-ফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ
ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ

৩ ঘণ্টা আগে | জাতীয়

৩০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস, তবুও গ্রিন কার্ডের সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় নারী!
৩০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস, তবুও গ্রিন কার্ডের সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় নারী!

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১ ঘণ্টা আগে | জাতীয়

বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ
বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ

২১ ঘণ্টা আগে | রাজনীতি

বিজয় দিবসে নরেদ্র মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম
বিজয় দিবসে নরেদ্র মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধান উপদেষ্টা
ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধান উপদেষ্টা

২১ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন ইনুর
ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন ইনুর

৩ ঘণ্টা আগে | জাতীয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা

২১ ঘণ্টা আগে | জাতীয়

ইনশাআল্লাহ, ২৫ ডিসেম্বর দেশে ফিরব : তারেক রহমান
ইনশাআল্লাহ, ২৫ ডিসেম্বর দেশে ফিরব : তারেক রহমান

১২ ঘণ্টা আগে | রাজনীতি

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় গ্রিন
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় গ্রিন

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতেই বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন : গণপূর্ত উপদেষ্টা
সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতেই বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন : গণপূর্ত উপদেষ্টা

১৮ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রেলিয়ায় হামলা, ভারতীয় হামলাকারী সম্পর্কে যা জানাল তেলেঙ্গনা পুলিশ
অস্ট্রেলিয়ায় হামলা, ভারতীয় হামলাকারী সম্পর্কে যা জানাল তেলেঙ্গনা পুলিশ

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি
নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি

২ ঘণ্টা আগে | রাজনীতি

রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী
রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী

১৩ ঘণ্টা আগে | শোবিজ

আইপিএলের নিলামে প্রশান্ত ও কার্তিকের রেকর্ড
আইপিএলের নিলামে প্রশান্ত ও কার্তিকের রেকর্ড

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কাড়াকাড়ির পর রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
কাড়াকাড়ির পর রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইপিএল নিলামের প্রথম রাউন্ডে চোখ কপালে তোলা যা যা ঘটল
আইপিএল নিলামের প্রথম রাউন্ডে চোখ কপালে তোলা যা যা ঘটল

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা
কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা

প্রথম পৃষ্ঠা

‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই’
‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই’

শোবিজ

নারী প্রার্থী নিয়ে চ্যালেঞ্জে জামায়াত
নারী প্রার্থী নিয়ে চ্যালেঞ্জে জামায়াত

প্রথম পৃষ্ঠা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন কর্মসূচি
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন কর্মসূচি

প্রথম পৃষ্ঠা

দ্রুত কমছে অতিরিক্ত সচিবের পদ, সংকট তীব্র হলেও পদোন্নতি নেই
দ্রুত কমছে অতিরিক্ত সচিবের পদ, সংকট তীব্র হলেও পদোন্নতি নেই

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সুষ্ঠু ভোটের যত চ্যালেঞ্জ
সুষ্ঠু ভোটের যত চ্যালেঞ্জ

প্রথম পৃষ্ঠা

ছয় আসনেই বিএনপি বনাম জামায়াত
ছয় আসনেই বিএনপি বনাম জামায়াত

পেছনের পৃষ্ঠা

১৬ ডিসেম্বর শুধু ভারতের বিজয় দাবি
১৬ ডিসেম্বর শুধু ভারতের বিজয় দাবি

প্রথম পৃষ্ঠা

১২ কোটি টাকায় মুস্তাফিজ কলকাতায়
১২ কোটি টাকায় মুস্তাফিজ কলকাতায়

প্রথম পৃষ্ঠা

প্রধান উপদেষ্টার সামনে ৫৭ দিনের দুর্গম পথ
প্রধান উপদেষ্টার সামনে ৫৭ দিনের দুর্গম পথ

প্রথম পৃষ্ঠা

হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন
হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন

প্রথম পৃষ্ঠা

আর্থিক অন্তর্ভুক্তিতে গ্রামীণ বিপ্লব
আর্থিক অন্তর্ভুক্তিতে গ্রামীণ বিপ্লব

পেছনের পৃষ্ঠা

পরাজিত ফ্যাসিস্ট এই পবিত্র মাটিতে আর ফিরবে না
পরাজিত ফ্যাসিস্ট এই পবিত্র মাটিতে আর ফিরবে না

প্রথম পৃষ্ঠা

তারুণ্যের আকাঙ্ক্ষায় অগ্রাধিকার বিএনপির
তারুণ্যের আকাঙ্ক্ষায় অগ্রাধিকার বিএনপির

প্রথম পৃষ্ঠা

আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে : রাশেদ
আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে : রাশেদ

খবর

আবেগী নাবিলা
আবেগী নাবিলা

শোবিজ

নতুন রূপে মোনালিসা
নতুন রূপে মোনালিসা

শোবিজ

বিবিসির যে ভুলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়
বিবিসির যে ভুলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়

সম্পাদকীয়

কিংবদন্তি অরবিন্দের জুলকান অ্যারেনায় ফ্রি কমব্যাট স্পোর্টস ক্লাস
কিংবদন্তি অরবিন্দের জুলকান অ্যারেনায় ফ্রি কমব্যাট স্পোর্টস ক্লাস

মাঠে ময়দানে

গোপালগঞ্জে লাক্ষা পোকায় ভাগ্যবদল ৪০০ মানুষের
গোপালগঞ্জে লাক্ষা পোকায় ভাগ্যবদল ৪০০ মানুষের

পেছনের পৃষ্ঠা

সে যাত্রায় অলৌকিকভাবে বেঁচে যাই
সে যাত্রায় অলৌকিকভাবে বেঁচে যাই

শোবিজ

বরাদ্দে শীর্ষে খরচে তলানিতে স্বাস্থ্য
বরাদ্দে শীর্ষে খরচে তলানিতে স্বাস্থ্য

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে
বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে

প্রথম পৃষ্ঠা

মধুমিতার পরিকল্পনা
মধুমিতার পরিকল্পনা

শোবিজ

গ্রুপসেরার ম্যাচ আজ
গ্রুপসেরার ম্যাচ আজ

মাঠে ময়দানে

স্বাধীনতার পর যেভাবে সরব ক্রীড়াঙ্গন
স্বাধীনতার পর যেভাবে সরব ক্রীড়াঙ্গন

মাঠে ময়দানে

বিজয় দিবস ক্রিকেট ফুটবল
বিজয় দিবস ক্রিকেট ফুটবল

মাঠে ময়দানে

নতুন দেশ গড়ার প্রত্যয়
নতুন দেশ গড়ার প্রত্যয়

প্রথম পৃষ্ঠা

শিগগিরই প্রকাশ আইসিটি খাতে দুর্নীতির শ্বেতপত্র
শিগগিরই প্রকাশ আইসিটি খাতে দুর্নীতির শ্বেতপত্র

পেছনের পৃষ্ঠা