শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ আপডেট: ০০:৩৫, সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পদ্মা ব্যাংক কেলেঙ্কারি

লুটতন্ত্রের প্রতীক নাফিজ সরাফত - দ্বিতীয় পর্ব
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
পদ্মা ব্যাংক কেলেঙ্কারি

রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে ফারমার্স ব্যাংকের লাইসেন্স দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে। চার বছরে দুর্নীতির কারণে ব্যাংকটি মৃত্যুশয্যায় পৌঁছালে ২০১৭ সালের নভেম্বরে চেয়ারম্যানের পদ ছাড়েন তিনি। নতুন চেয়ারম্যান হয়ে আসেন নাফিজ সরাফত। বিদেশি বিনিয়োগ আনার আশ্বাসে ব্যাংকটিকে অনেক নীতি ছাড় দেয় গভর্নর ফজলে কবিরের নেতৃত্বাধীন বাংলাদেশ ব্যাংক। আর ৭১৫ কোটি টাকা দিয়ে ব্যাংকটির ৬৫ শতাংশ শেয়ার নেয় সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও আইসিবি।

২০১৯ সালের জানুয়ারিতে ফারমার্সের নাম রাখা হয় পদ্মা। কিন্তু নাফিজের ছয় বছরে ব্যাংকটি আরও খারাপ হয়। খেলাপি ঋণ ৬২ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে ব্যাংক ছেড়ে চলে যান তিনি। অভিযোগ আছে, স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের নামে নাফিজ সরাফত পদ্মা ব্যাংক থেকে কয়েক শ কোটি টাকা সরিয়ে নিয়েছেন। শুধু ‘অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড অব বাংলাদেশ’ নামে একটি বিকল্প তহবিলের নামে পদ্মা ব্যাংক থেকে ২০০ কোটি টাকার বেশি অর্থ স্থানান্তর করা হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক পদ্মা ফরেনসিক অডিটে পায় পদ্মা ব্যাংকের ঋণ কেলেঙ্কারির চাঞ্চল্যকর সব তথ্য। দুই বিদেশি অডিট কোম্পানির তদন্তে উঠে এসেছে ভুয়া ঋণ জালিয়াতির প্রমাণ। অডিট রিপোর্টে দেখা যায়, নাফিজ সরাফত ব্যাংকটির দায়িত্ব নেওয়ার পর, ৮৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এই কর্মকর্তারা ব্যাংকে বসতেন না, কোনো দায়িত্বও ছিল না তাদের। নাফিস সরাফত শুধু তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে নেন। প্রতিটি পরিচয়পত্রের বিপরীতে পদ্মা ব্যাংক থেকে ৩৪৮ কোটি টাকার ঋণ নেওয়া হয়। যে টাকা পুরোটাই আত্মসাৎ করেন নাফিস। ওইসব তথাকথিত কর্মকর্তার নামে নানারকম ভুয়া কোম্পানির মাধ্যমে এসব টাকা আত্মসাৎ করা হয়। যাদের নামে ঋণ নেওয়া হয়েছে, তারা জানেনও না যে এই অর্থ কে তুলেছে এবং কার কাছ গেছে। এভাবে পদ্মা ব্যাংক দ্বিতীয়বারের মতো লুট হয়। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত ব্যাংকটি থেকে ২৪৫ কোটি টাকা স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (এসইএমএল) নামক একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে সরিয়ে নেন। এ কোম্পানির মালিক তার স্ত্রী আঞ্জুুমান আরা সাহিদ। তিনি এখানেই থেমে থাকেননি। ওই টাকা এসইএমএল থেকে একটি নতুন নন-ব্যাংক ফাইন্যান্স কোম্পানিতে বিনিয়োগ করেন, যেখানে তার স্ত্রী এবং ছেলে রাহিব সাফওয়ান সরাফত চৌধুরী দুজনেই শেয়ারহোল্ডার।

স্ট্র্যাটেজিক ফাইন্যান্স ইনভেস্টমেন্টস লিমিটেড (এসএফআইএল) নামক এ নতুন নন-ব্যাংক ফাইন্যান্স কোম্পানিটি নাফিজ প্রতিষ্ঠা করেন ২০২০ সালে। এ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থিত দুটি বিদেশি সংস্থাকে এটির শেয়ারহোল্ডার হিসেবে মিথ্যা দাবি করেন।

এসএফআইএল-এর তালিকায় কানাডিয়ান ম্যাপল স্ট্র্যাটেজিক ওয়েলথ ম্যানেজমেন্ট এলপি এবং যুক্তরাষ্ট্র-ভিত্তিক স্ট্যাটিস্টিকার ইনক নামক দুটি কোম্পানির ৫০ কোটি টাকা বিনিয়োগ এবং ৫০ শতাংশ শেয়ার রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। তবে, অনুসন্ধানে দেখা গেছে, এ দুটি কোম্পানিই কাল্পনিক। এসএফআইএল-এর ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, উভয় বিদেশি কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনে নিবন্ধিত। অনুসন্ধানে দেখা গেছে, কানাডিয়ান এবং মার্কিন এক্সচেঞ্জে এমন কোনো কোম্পানি তালিকাভুক্ত নেই। এ ছাড়া এসব বিদেশি বিনিয়োগকারী কোম্পানির প্রতিনিধিরা নাফিজের সঙ্গে সম্পৃক্ত বলেও বেরিয়ে এসেছে।

ওভারল্যাপিং শেয়ারহোল্ডারদের সঙ্গে আন্তঃসংযুক্ত কোম্পানির একটি জাল তৈরি করেছিলেন নাফিজ। এসএফআইএল-এর কয়েকজন পরিচালক নাফিজের প্রতিষ্ঠিত কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ছিলেন।

২০০১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অগ্রাধিকার ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করা নাফিজ ২০০৯ সালে লাইসেন্স পাওয়া পদ্মা ব্যাংকের (আগে ফারমার্স ব্যাংক নামে পরিচিত) একজন শেয়ারহোল্ডার পরিচালক হন। ২০১৩ সালে পদ্মা ব্যাংকের যাত্রা শুরুর পর নাফিজ ব্যাংকটির স্পন্সর শেয়ারহোল্ডার হন। তিনি তার সম্পদ ব্যবস্থাপনা ফার্ম রেস পরিচালিত ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের প্রতিনিধিত্ব করেন।

পদ্মা ব্যাংকের পরিচালক হওয়ার জন্য জমা দেওয়া তার জীবনীতে নাফিজ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ২৪.২৫ শতাংশ মালিকানার কথা উল্লেখ করেন।  বাংলাদেশ ব্যাংকে পাঠানো একটি চিঠি অনুসারে, নাফিজ ২০১৫ সালে পদ্মা ব্যাংকের বোর্ডে যোগ দেন এবং অডিট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। এরপর নাফিজ রেসসহ তার বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে বিনিয়োগের আড়ালে পদ্মা ব্যাংক থেকে তহবিল সরানো শুরু করেন। এসব বিনিয়োগ পদ্মা ব্যাংকের জন্য উল্লেখযোগ্য রিটার্ন আনতে পারেনি, ফলে ব্যাংকটিতে গুরুতর তারল্য সংকট দেখা দেয়, যা শেষ পর্যন্ত ব্যাংকের পতনের কারণ হয়।

২০১৭ সাল নাগাদ দুর্বল বিনিয়োগ এবং ঋণ দুর্নীতির কারণে পদ্মা ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়। ব্যাংকটি না তার বিনিয়োগকৃত তহবিল ফিরে পেয়েছিল, না এসব বিনিয়োগ থেকে কোনো রিটার্ন আদায় করতে পেরেছিল।

পরে, বাংলাদেশ ব্যাংক ২০১৮ সালের জানুয়ারিতে নাফিজ ছাড়া ১৯ জন প্রতিষ্ঠাতা পরিচালককে অপসারণ করে ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে। ঋণ দুর্নীতি এবং তহবিল অব্যবস্থাপনার অভিযোগ থাকা সত্ত্বেও গভর্নর ফজলে কবিরের নেতৃত্বাধীন বাংলাদেশ ব্যাংক নাফিজকে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল। এভাবেই কোনো ব্যক্তিগত অর্থ বিনিয়োগ না করেই নাফিজ ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। ব্যাংক যখন দেউলিয়া তখন তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে দিয়ে এ ব্যাংককে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার ব্যবস্থা করেন নাফিজ সরাফত।

পদ্মা ব্যাংকের পর নাফিজ সরাফতের নজর পড়ে সাউথইস্ট ব্যাংকের দিকে। ব্যাংকটির সাবেক দুই চেয়ারম্যান এম এ কাশেম ও আজিমুদ্দিন আহমেদকে কৌশলে পর্ষদ থেকে সরিয়ে দেন তিনি। সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান হয়ে আসেন আলমগীর কবির। নাফিজ সরাফতের স্ত্রী আঞ্জুমান আরা সাহিদ হন পরিচালক। ছেলে চৌধুরী রাহিব সরাফতকে ব্যাংকটির পরিচালক করতে চাইলেও অভিজ্ঞতা না থাকার কারণে তা হয়নি।

ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগের সুবিধাভোগী অনেক ব্যবসায়ীর মতো নাফিজ সরাফাতের বিষয়েও অনুসন্ধান শুরু করে। তার বিরুদ্ধে তদন্ত করছে, অর্থ পাচার প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বছরের আগস্টেই নাফিজ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। এক সময় যাকে স্পর্শ করা যেত না এবং অনিয়মের সংবাদ প্রকাশিত হলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো হতো, সেই নাফিজ সরাফত গা বাঁচাতে পাড়ি জমান বিদেশে।

প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে অর্থ লোপাটের মাধ্যমে ৮৮৭ কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে ৫২টি কোম্পানিতে তার ও তার পরিবারের বিনিয়োগের তথ্য খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। তার বিষয়ে অনুসন্ধানের সঙ্গে যুক্ত দুদকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নামে-বেনামে যেখানেই সুযোগ পেয়েছেন, সেখানেই নাফিজ সরাফত কোম্পানির অংশীদারত্ব নিয়েছেন। কখনো অর্থের বিনিময়ে, কখনো ভয়ভীতি প্রদর্শন করে।

এই বিভাগের আরও খবর
ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ
সর্বশেষ খবর
চীনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে নৈশভোজ সংবর্ধনা
চীনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে নৈশভোজ সংবর্ধনা

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

২ মিনিট আগে | ক্যাম্পাস

নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা
নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা

২ মিনিট আগে | দেশগ্রাম

হবিগঞ্জ–বানিয়াচং সড়কে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ–বানিয়াচং সড়কে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

৫ মিনিট আগে | দেশগ্রাম

বিগ ব্যাশে রিশাদের অভিষেক, বোলিংয়ে হোবার্ট
বিগ ব্যাশে রিশাদের অভিষেক, বোলিংয়ে হোবার্ট

১৪ মিনিট আগে | মাঠে ময়দানে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৫ মিনিট আগে | দেশগ্রাম

বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

২০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

নানা আয়োজনে গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
নানা আয়োজনে গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

২১ মিনিট আগে | দেশগ্রাম

১৬ মাসে দেখেছি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে: রাশেদ খান
১৬ মাসে দেখেছি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে: রাশেদ খান

২১ মিনিট আগে | রাজনীতি

ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে ‘মেরুদণ্ড ভেঙেছে’ মাচাদোর
ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে ‘মেরুদণ্ড ভেঙেছে’ মাচাদোর

২১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

২৫ মিনিট আগে | নগর জীবন

সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন
সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন

২৮ মিনিট আগে | দেশগ্রাম

নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ
নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ

২৯ মিনিট আগে | নগর জীবন

লাখো বছর পর জেগে উঠেছিল যুক্তরাষ্ট্রের ‘ম্যানলি লেক’
লাখো বছর পর জেগে উঠেছিল যুক্তরাষ্ট্রের ‘ম্যানলি লেক’

৩০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

৩২ মিনিট আগে | জাতীয়

কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক

৩৫ মিনিট আগে | দেশগ্রাম

মেহেরপুরে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপিত
মেহেরপুরে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপিত

৩৬ মিনিট আগে | দেশগ্রাম

কোটালীপাড়ায় মহান বিজয় দিবসে আলোচনা সভা
কোটালীপাড়ায় মহান বিজয় দিবসে আলোচনা সভা

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর

৪৩ মিনিট আগে | ভোটের হাওয়া

লৌহজংয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
লৌহজংয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

রুপায়ণ লেক ক্যাসেলে ‘রুপায়ণ বিজয় আলো ২০২৫’ উদযাপন
রুপায়ণ লেক ক্যাসেলে ‘রুপায়ণ বিজয় আলো ২০২৫’ উদযাপন

৪৭ মিনিট আগে | কর্পোরেট কর্নার

বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

৫১ মিনিট আগে | ক্যাম্পাস

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব : চট্টগ্রামের ডিসি
আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব : চট্টগ্রামের ডিসি

৫৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

যথাযোগ্য মর্যাদায় জাবিতে বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় জাবিতে বিজয় দিবস উদযাপন

৫৫ মিনিট আগে | ক্যাম্পাস

অস্ট্রেলিয়ায় বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন
অস্ট্রেলিয়ায় বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপন
নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তাসকিনের প্রথম উইকেটের ম্যাচে জয় পেল শারজাহ
তাসকিনের প্রথম উইকেটের ম্যাচে জয় পেল শারজাহ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভালুকায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
ভালুকায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার

১৩ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর

৪৫ মিনিট আগে | ভোটের হাওয়া

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

২২ ঘণ্টা আগে | জাতীয়

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

২০ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?
অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

২২ ঘণ্টা আগে | নগর জীবন

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের

১৬ ঘণ্টা আগে | জাতীয়

আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর
আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম

১৯ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

২১ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন
হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন

১৭ ঘণ্টা আগে | জাতীয়

'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা
'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান
আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান

৪ ঘণ্টা আগে | রাজনীতি

দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা
দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন

২২ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর
হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর

১৮ ঘণ্টা আগে | জাতীয়

রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা
রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

২১ ঘণ্টা আগে | জাতীয়

আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না, তেহরান সম্মেলনের ঘোষণা
আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না, তেহরান সম্মেলনের ঘোষণা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ
আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ

২১ ঘণ্টা আগে | জাতীয়

দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ
দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি
বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দিনাজপুরে যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ
দিনাজপুরে যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে?
চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড
সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

১ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’

প্রথম পৃষ্ঠা

আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের

প্রথম পৃষ্ঠা

সবার ওপরে মুক্তিযুদ্ধ
সবার ওপরে মুক্তিযুদ্ধ

প্রথম পৃষ্ঠা

আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে
আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ

প্রথম পৃষ্ঠা

হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা

প্রথম পৃষ্ঠা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো

প্রথম পৃষ্ঠা

হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ

প্রথম পৃষ্ঠা

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

প্রথম পৃষ্ঠা

বিজয় দিবস : হরিষে বিষাদ
বিজয় দিবস : হরিষে বিষাদ

সম্পাদকীয়

স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে
স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে

নগর জীবন

জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি

প্রথম পৃষ্ঠা

জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান
জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান

নগর জীবন

বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে
বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল

প্রথম পৃষ্ঠা

হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই

প্রথম পৃষ্ঠা

আবার শোভিবে সুষমা ভরে
আবার শোভিবে সুষমা ভরে

সম্পাদকীয়

মহান বিজয় দিবস
মহান বিজয় দিবস

সম্পাদকীয়

‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

নগর জীবন

নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার
গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার

খবর

বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম
বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম

মাঠে ময়দানে

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নগর জীবন

সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার
সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার

খবর

বই ও নারী
বই ও নারী

সম্পাদকীয়

পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর
পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর

খবর

আতিফ আসলামের কনসার্ট বাতিল
আতিফ আসলামের কনসার্ট বাতিল

নগর জীবন

যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ
যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ

মাঠে ময়দানে

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

খবর