বসুন্ধরায় পর্দা নেমেছে এক্সট্রিম স্পোর্টস আয়োজিত করপোরেট ফুটসাল কাপ সিজন-১। বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে চলে দুই দিনব্যাপী (৭ ও ৮ নভেম্বর) এ প্রতিযোগিতা। ১২টি করপোরেট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্ট প্রাণবন্ত লড়াই, বন্ধুত্ব ও খেলাধুলার চেতনায় ভরপুর ছিল। প্রথমবারের মতো আয়োজিত করপোরেট ফুটসাল কাপ সিজন-১ বাংলাদেশের করপোরেট খেলাধুলায় নতুন মাত্রা যোগ করেছে। শনিবার রাতে বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে দুই দিনব্যাপী জমজমাট প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলগুলোর নাম ঘোষণা করা হয়। কাপ চ্যাম্পিয়ন ফ্যাশন হাউস, কাপ রানার-আপ শপআপ, প্লেট চ্যাম্পিয়ন অ্যাপিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্লেট রানার-আপ পিএইচ ফ্যাক্টর, বোল চ্যাম্পিয়ন জে টি আই, বোল রানার-আপ রেডিয়েন্ট ডেটা সিস্টেম। অংশগ্রহণকারী দলগুলো হলো- অ্যাপিক্যাল ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, অপটিমাইজলি, জে টি আই (ঔঞও), রেডিয়েন্ট ডেটা সিস্টেম, ফ্যাশন হাউস, আহসান গ্রুপ, শপআপ, পিএইচ ফ্যাক্টর, টেক ডাইভার্সিটি, মেট্রো এস্কেপ এবং সজীব গ্রুপ। টুর্নামেন্টের স্পনসর হিসেবে সহযোগিতা করে আহসান গ্রুপ, কোকা-কোলা, স্পোর্টস ওয়ার্ল্ড, টি স্পোর্টস এবং এয়ারঅস্ত্রা। প্রত্যেকটি ম্যাচ টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।
শিরোনাম
- এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, অবরোধ স্থগিত
- নতুন এমপিও নীতিমালা প্রকাশ, যেসব পরিবর্তন এলো
- ফ্লাশিং সিনিয়র সেন্টারের সংস্কারে কংগ্রেসের সাড়ে ৮ লাখ ডলারের অনুদান
- স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট–৭৯-এর উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত শাহজাহান শেখ
- যুক্তরাষ্ট্রে নতুন বিধি, গ্রেফতার হলেই জরিমানা ৫ হাজার ডলার
- নারায়ণগঞ্জে ছাত্র-জনতার মুখোমুখি বিএনপি মনোনীত প্রার্থী
- ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না : মির্জা আব্বাস
- ডিএমপির ১৫ পরিদর্শককে বদলি ও পদায়ন
- আরএমপির ১২ থানার ওসিকে বদলি
- নোয়াখালীতে ঘরের দরজা ভেঙে তরুণীর মরদেহ উদ্ধার
- বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর
- ২২ মন ওজনের শাপলা পাতা মাছ বিক্রি হলো ৫০ হাজারে
- আমি বিয়ের জন্য উপযুক্ত নই: অক্ষয় খান্না
- টঙ্গীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
- টঙ্গীতে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন
- নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান
- ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মনোনীত টাঙ্গাইল শাড়ি
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় দোয়া
- ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ, সম্পাদক জুয়েল
- পাহাড়ে পাখির মেলা