নারায়ণগঞ্জে ৪৭ লাখ ৩৪ হাজার পিস চিংড়ি রেণু উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব জব্দ করা হয়। জব্দ চিংড়ি রেণু নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, এ ঘটনায় মাইক্রোবাসগুলোর চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়েছে। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।