পঞ্চগড়ে বাড়ছে বাণিজ্যিকভাবে সুপারি চাষ। অন্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে সুপারি চাষের পরিধি। সাপ্তাহিক হাটগুলোতে জমে উঠেছে সুপারির বেচাকেনা। স্বাদে আর মানে ভালো হওয়ায় সুপারি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে চাষিরা বলছেন, এ বছর সুপারিতে লোকসান গুনছেন তারা। কারণ গত বছরের তুলনায় এবার দাম কিছুটা কম। জেলার হাটবাজারগুলোতে প্রতি পন (৮০ পিস) সুপারি আকার ভেদে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকা। এক বিঘা (৩৩ শতক) জমিতে ৩০০ থেকে ৪০০ সুপারি গাছ লাগানো যায়। জমি ও চারা রোপণ করতেই কেবল খরচ হয়। আর প্রতি বছর অল্প সার ও পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। চারা রোপণের চার থেকে ছয় বছর পর থেকেই ফল ধরতে শুরু করে গাছে। প্রতি বিঘা সুপারির বাগান থেকে প্রতি বছর ৭০ হাজার থেকে ১ লাখ টাকার সুপারি বিক্রি করা যায়। গাছের বয়স বাড়ার সঙ্গে ফলনও বাড়ে। তবে এবার দাম কম পাওয়ায় চিন্তিত বাগান মালিকরা। সুপারি বিক্রির টাকা সংসারের খরচসহ কৃষি কাজে ব্যবহার করেন তারা। এবারে সুপারির ফলন কম হয়েছে, বলেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল মতিন জানান, কৃষককে সব সময় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বর্তমানে জেলার পাঁচ উপজেলায় ৪০০ হেক্টর জমিতে রয়েছে সুপারি বাগান। এসব বাগানের সুপারি বিক্রি করে ৩০-৪০ কোটি টাকা বাণিজ্যের আশা করছেন তারা।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
সুপারিতে চাষির লাভ ব্যবসায়ীদের পকেটে
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম