প্রয়োজনীয় যন্ত্রপাতি নষ্ট, ওষুধ সংকটসহ নানা কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। ৫০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে চিকিৎসা নিতে এসে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন কিডনি রোগীরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, প্রয়োজনীয় বাজেট পাওয়া গেলেই ওষুধপত্রের সংকট কেটে যাবে। এ ছাড়া বিকল মেশিনগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল সংশ্লিষ্ট ও রোগীর স্বজনরা জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ইউনিটে ১৬টি ডায়ালাইসিস মেশিন রয়েছে। তবে এর সাতটি মেশিনই দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। নেই প্রয়োজনীয় ওষুধ সরবরাহ। এমনকি সামান্য সিরিঞ্জ কিংবা ক্যানও কিনতে হচ্ছে বাইরে থেকে। রোগী ও স্বজনদের পোহাতে হচ্ছে অন্তহীন ভোগান্তি। নিয়ম অনুযায়ী এখানে ওষুধ বিনামূল্যে দেওয়ার কথা। বাস্তবে কোনো ওষুধ সরবরাহ নেই। ফলে রোগীর স্বজনদের বাইরে থেকে চড়া দামে ওষুধ কিনে এনে দিতে হচ্ছে। তবে হাসপাতালের এমন একটি গুরুত্বপূর্ণ বিভাগের বেহাল দশা নিয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মুখ খুলতে নারাজ। সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের কিডনি ইউনিটে ১৬টি ডায়ালাইসিস মেশিন থাকলেও সচল মাত্র ৯টি মেশিন। এ দিয়েই চলছে বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা। নিয়মানুযায়ী একজন রোগীকে টানা ৪ ঘণ্টা ডায়ালাইসিস দেওয়ার কথা। তবে মেশিন সংকটে দেওয়া হচ্ছে মাত্র তিন ঘণ্টা। ডায়ালাইসিস পূর্ণাঙ্গ না হওয়ায় নানা শারীরিক জটিলতায় পড়ছেন কিডনি রোগীরা। খোকন নামে এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা জানি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এখানে এসে তেমন একটা পাচ্ছি না। একটা সিরিঞ্জ পর্যন্ত হাসপাতালে নেই। বাইরে থেকে সিরিঞ্জ, সব ওষুধপত্র কিনে এনে দিলে তবেই নার্সরা চিকিৎসা দিচ্ছেন। বাবলু নামে অপর এক রোগীর স্বজন জানান, চার ঘণ্টার ডায়ালাইসিস করা হচ্ছে তিন ঘণ্টা। এখানে প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষারও কোনো ব্যবস্থা নেই। বাইরে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে আনলে তবেই চিকিৎসকরা তা দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন। এমন বেহাল দশা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষদের পকেট খালি করে দিচ্ছে। বাবু ও রজিনা খাতুন নামে এক রোগীর স্বজন জানান, অধিকাংশ মেশিন নষ্ট। সিরিয়ালের জন্য রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বিশেষ করে নতুন রোগীদের ভোগান্তি চরমে পৌঁছায়। ডায়ালাইসিসের জন্য প্রয়োজনীয় ‘ক্যান’ হাসপাতালে নেই। বাইরে ফার্মেসিতে টাকা জমা দিয়ে ক্যান আনতে হয়। তার পরই ডায়ালাইসিস শুরু হয়। ডায়ালাইসিস ইউনিটের নানাবিধ সংকট ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে সেখানে দায়িত্বরত কোনো নার্স ও কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে ডায়ালাইসিস ইউনিটের এই বেহাল দশা ও সংকটের কথা স্বীকার করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা। তিনি বলেন, প্রয়োজনীয় বাজেট পাওয়া গেলেই ওষুধপত্রের সংকট কেটে যাবে। এ ছাড়া বিকল হয়ে পড়ে থাকা ডায়ালাইসিস মেশিনগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আশা করি দ্রুত এ সংকট নিরসন হবে।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল
যন্ত্রপাতি নষ্ট, ওষুধসংকট
১৬ ডায়ালাইসিস মেশিনের ৭টি নষ্ট বিপাকে রোগীরা
মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম