সিরাজগঞ্জে আট মাদকসেবীর প্রত্যেককে দেড় মাস করে সশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। এর আগে গতকাল দুপুরে রেলওয়ে কলোনি এলাকা মাদক সেবনকালে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক পুড়িয়ে ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের মাছুমপুর মহল্লার সুরুজ
মণ্ডল (৩৫), সাদ্দাম হোসেন (২১), চরমালসাপাড়ার অকুল শেখ (২০), সিয়াম (২০), রাব্বি (২০), বাঁধন (২০), ধানবান্ধির আনিছুর (৩২) ও হোসেনপুরের নুরুল ইসলাম (৩৫)।