কুমিল্লার লালমাইয়ে প্রতিবন্ধীকে ঘরে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পুলিশ ওই নারীকে আটক করেছে। লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়ায় প্রবাসী সুমন চৌধুরীর বসতঘরে এ ঘটনা ঘটে। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত এনায়েত রহমান ও প্রবাসী সুমন চৌধুরী পাশাপাশি বাড়ির বাসিন্দা। ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।’ এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। মৃতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। হত্যার দায়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এদিকে নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্যের মারধরে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার মুছাপুর ইউনিয়নের কুলচর এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল মোতালিব (৬৪)। তিনি ওই এলাকার আলফাজ উদ্দিন ব্যাপারীর ছেলে। এ ঘটনায় মুছাপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, তার ভাগিনা মোহাম্মদ আলী ও মহিউদ্দিনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে। মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর থানার ওসি জামাল হোসেন জানান, এ ঘটনায় ইউপি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে অন্যতম আসামি মহিউদ্দিন। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।