প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ মে চাঁদপুর সফরকে সফল করার লক্ষ্যে বুধবার (১৩ মে) বিকেল ৪টায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের খন্দকার ফুড গ্যালারিতে এ সভার আয়োজন করা হয়।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন জসিম।
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল খন্দকার, বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহআলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আবু নাসের, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার এবং মোকাম ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন।
এ ছাড়া সভায় বক্তব্য দেন বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান, বিআরডিবি সভাপতি কবির হোসেন ভূঁইয়া, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম আহ্বায়ক মিয়া মো. সোহাগ পারভেজ ও ইকরাম হোসেন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আবদুল আলীম, ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি এবং সদস্য সচিব ইকবাল হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এনআরএইচ