বরগুনার তালতলীতে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত রেণুর বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তালতলী থানাধীন ছোটবগী ইউনিয়ন সংলগ্ন বিষখালী ও বুড়িশ্বর নদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান তল্লাশি করে প্রায় ৬ লাখ অবৈধ চিংড়ি রেণু জব্দ করে।
পরে জব্দকৃত রেণু তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বুড়িশ্বর নদীতে অবমুক্ত করা হয়। এ সময় পিকআপের চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে যানবাহনসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এম.এস