নেত্রকোনায় গাঁজা ও নগদ অর্থসহ সুমন পাঠান (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে ৪ কেজি তিনশ গ্রাম গাঁজা ও ১৩ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, আটককৃত কারবারি উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামের (পাঠানবাড়ি) মতি পাঠানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় বিভিন্ন পরিমাণ গাঁজা বিভিন্ন ভাবে মোড়ানো প্যাকেট উদ্ধারসহ নগদ অর্থ উদ্ধার করে অভিযানিক দল। আটককৃত কারবারির বিরুদ্ধে আটপাড়া থানায় পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে।
মামলা দায়ের করে থানায় হস্তান্তর পূর্বক আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এএম